রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
কাদের মির্জার অনুসারীরা ঘরে ঢুকে কুপিয়েছে সাংবাদিককে, আহত ২

কাদের মির্জার অনুসারীরা ঘরে ঢুকে কুপিয়েছে সাংবাদিককে, আহত ২

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর কোম্পানীগঞ্জে কাদের মির্জার অনুসারীরা এক সাংবাদিকের বসতঘরে ঢুকে কুপিয়ে গুরুত্বর জখম করেছে। এ ঘটনায় ওই সাংবাদিকের মা ও ছেলে সহ আরও দুইজন আহত হয়েছে। আহতরা হল, বেবী রাণী (৬৫), ছেলে রন্তু চন্দ্র (২০)।

আহত প্রশান্ত সুভাষ চন্দ্র (৪৭) দৈনিক বাংলাদেশ সমাচারের বিশেষ প্রতিনিধি ও আঞ্চলিক অনলাইন পোর্টাল চলমান সময়ের চীফ রিপোর্টার এবং উপজেলার সিরাজপুর ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের শাহাজাতপুর গ্রামের কবিরাজ বাড়ির স্বপন কুমারের ছেলে।

বৃহস্পতিবার (২৪জুন) দুপুর পৌনে ১টার দিকে উপজেলার সিরাপুর ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের শাহাজাতপুর গ্রামের কবিরাজ বাড়িতে এই ঘটনা ঘটে।

সুভাষের মা বেবী রাণী ও ছোট ভাই প্রজীৎ সুভাষ চন্দ্র অভিযোগ করেন, গত ৫ মাস কোম্পানীগঞ্জে আ’লীগের দুই গ্রুপের মধ্যে বিবদমান দ্বন্দ্বে অস্থিশীল অবস্থা বিরাজ করছে। এই সময়ে সুভাষের ফেসবুক স্ট্যাটাস এবং সংবাদ পরিবেশন নিয়ে সেতুমন্ত্রীর ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা তার ওপর ক্ষুদ্ধ ছিলেন। কিছু দিন আগে একটি সমাবেশে বকৃক্তাকালে প্রকাশ্যে কাদের মির্জা সুভাষকে হাঁটুর নিচে ভেঙ্গে দেওয়ার জন্য তার অনুসারীদের নির্দেশ দেন। আজ দুপুর পৌনে ১টার দিকে সুভাষ তার বসত ঘরের সামনের কক্ষে একা শুয়ে ছিলেন। এ সময় মির্জা কাদেরের অনুসারী কেচ্ছা রাসেল,পিচ্ছি মাসুদ,টুটুল মজুমদার,ইমনের নেতৃত্বে ৪০ থেকে ৪৫জন অস্ত্রধারী হঠাৎ বসতঘরে হামলা চালায়। এ সময় তারা সুভাষকে লোহার রড বেধড়ক পিটিয়ে বাম হাতের দুটি অংশে ভেঙ্গে দেয় এবং মাথায় ছুরিকাঘাত করে গুরুত্বর আহত করে। এ সময় সুভাষের মা এবং ছেলে তাকে বাঁচাতে এগিয়ে এলে তাদেরকেও বেধড়ক পেটানো হয়। এক পর্যায়ে তাদের পরিবারের সদস্যদের শৌর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে বীরদর্পে সন্ত্রাসীরা চলে যায়। পরে তাকে তার স্বজনেরা উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালীর সদরে প্রেরণ করে।

এ বিষয়ে জানতে বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জার ফোনে যোগাযোগ করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। তার এক অনুসারী ফোন রিসিভ করে জানায় উনি বিশ্রামে আছে।

ঘটনার পর পরই নোয়াখালী জেলা ও কোম্পানীগঞ্জ উপজেলায় কর্মরত গণমাধ্যম কর্মীরা সাংবাদিক সুভাষের ওপর হামলাকারী এবং নির্দেশ দাতাকে দ্রুত আইনের আওতায় দাবি জানিয়েছেন। সাথে সাথে এই ধরনের ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দাও প্রতিবাদ জানান।

নোয়াখালী পুলিশ সুপার মো.আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি আরও জানান, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD