শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১৬ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে

কান্না বাজে

বিধানেন্দু পুরকাইত (কলকাতা)

বুকে আমার কান্না বাজে হঠাৎ কেন?
তবে কি মন
ধুকপুকানি জড়িয়ে ছিল তোমার কাছে!
তোমার চলে যাবার পথে গোলাপ
কেন ছড়িয়ে দিলাম!

তাই কি এমন বুকের মাঝে
চিনচিনানি শব্দ শুনি
আমার তো নও – তবু কেন
কান্না বাজে আকাশ জুড়ে?

কখন তুমি বাড়িয়েছিলে দু’হাত খানি
হাতের ওপর নিঃসঙ্কোচে
আমি এখন গোলাপ হয়ে পাপড়িডানা
তোমার গভীর সংবেদনার বক্ষ মাঝে।

এমনি করে হারতে হারতে হারিয়ে গেলাম
তুমি এখন অনেক দূরের স্বর্ণলতা
আমার বুকে বাজিয়ে গেলে বিদায় নূপুর
বিষণ্ণ এই দুপুরবেলায় রাগিণী সুর।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD