শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
কিশোরগঞ্জে কিন্ডার গার্টেন পরিবারের মানববন্ধন

কিশোরগঞ্জে কিন্ডার গার্টেন পরিবারের মানববন্ধন

খাদেমুল মোরসালিন শাকীর, নীলফামারী প্রতিনিধি\

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার ক্ষতিগ্রস্থ্য কিন্ডার গার্টেন বিদ্যালয়ের শিক্ষকদেরকে আর্থিক প্রণোদনা ও শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবীতে উপজেলা কিন্ডার পরিবারের উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বুধবার সকালে স্থানীয় প্রেস ক্লাবের সামনে উপজেলার ৬০ টি কিন্ডার গার্টেন বিদ্যালয়ের প্রায় ৩ শতাধিক শিক্ষক শিক্ষিকা এ মানববন্ধনে অংশ গ্রহন করে।
কিশোরগঞ্জ দারুন নাজাহ্ প্রি-ক্যাডেট স্কুলের পরিচালক আব্দুল কাউয়ুমের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন কিশোরীগঞ্জ ডিগ্রি মহাবিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ ও মিলেনিয়াম ষ্টারস একাডেমির অধ্যক্ষ আব্দুর রউফ। এ সময় আরও বক্তব্য রাখেন কিশোরগঞ্জ পাবলিক স্কুলের পরিচালক ফেরদৌস আলম,আহম্মেদ হোসেন মেমোরিয়াল স্কুলের প্রধান শিক্ষক ক্ষিতিশ চন্দ্র রায়,চাইল্ড কেয়ার প্রি-ক্যাডেটের পরিচালক মর্তূজা হোসেন,সানরাইজ কেজি স্কুলের পরিচালক আব্দুল মতিন,পাড়ের হাট জ্ঞান বিকাশ কেন্দ্রের পরিচালক তরণী কান্ত রায়, ভেরভেরী আইডিয়াল স্কুলের পরিচালক আব্দুল আজিজ। মানববন্ধনে সহমত পোষন করে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান,বঙ্গবন্ধু পরিষদ সভাপতি ফজলার রহমান,উপজেলা নাগরিক কমিটির সভাপতি আব্দুল মান্নান চৌধুরী,কিশোরগঞ্জ দোকান মালিক সমিতির সভাপতি রেজাউল করিম রেজা,সাবেক সাধরণ সম্পাদক ও অভিভাবক সদস্য হোসেন শহীদ সোহরাওয়ার্র্দী গ্রেনেট বাবু,সাহিত্য শিখা পরিষদের সভাপতি আজহারুল ইসলাম আল আজাদ প্রমূখ।
বক্তারা বলেন, দেশের শিক্ষার পিছনে অধিকাংশ বে-সরকারী ও প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের অবদান অপরিসীম। দীর্ঘ ১৫ মাস যাবত কিন্ডার গার্টেন বিদ্যালয় বন্ধ থাকার কারণে ওই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা অসহায় মানবেতর জীবন যাপন করছেন। অথচ সরকার দেশের কৃষক,শ্রমিক ও খামারীদের দফায় দফায় প্রণোদনা দিয়ে আসছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সদয় দৃষ্টি আকর্ষন করে বক্তারা বলেন, আপনি যেভাবে ক্ষতিগ্রস্থ্য কৃষক,শ্রমিক ও খামারিদের সহযোগীতা করেছেন তাদের পাশাপাশি কিন্ডার গার্টেন শিক্ষকদেরকেও প্রণোদনার আওতায় নিয়ে আসবেন বলে আমরা বিশ্বাস করি। অবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার জন্য জোর দাবী করেন বক্তারা।
মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার রোকসানা বেগমের হাতে স্মারকলিপি তুলে দেন কিন্ডার গার্টেন পরিবারের নেতৃবৃন্দ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD