শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
কিশোরগঞ্জে বিএনপির আয়োজনে ইফতার,বস্ত্র বিতরণ ও দোয়া মাহফিল

কিশোরগঞ্জে বিএনপির আয়োজনে ইফতার,বস্ত্র বিতরণ ও দোয়া মাহফিল

খাদেমুল মোরসালিন শাকীর, নীলফামারী প্রতিনিধি ঃ নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে মঙ্গলবার কিশোরগঞ্জ মহিলা কলেজে ইফতার,বস্ত্র বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
কিশোরগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক আবদুল্লাহ-আল-মামুনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য বিলকিস ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএপির আহবায়ক আলহাজ আব্দুল গফুর সরকার, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএপির সদস্য সচিব শাহীন আকতার,কিশোরগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক এ কে এম তাজুল ইসলাম ডালিম,যুগ্ম সদস্য সচিব নজরুল ইসলাম দুলু,উপজেলা ছাত্রদলের আহবায়ক ইবনে সাঈদ সুজন,যুগ্ম সদস্য সচিব রাসেল প্রামানিক প্রমূখ।
অনুষ্ঠানটির সঞ্চলনা করেন কিশোরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ দেলোয়ার হোসেন।
আলোচনা সভা শেষে ৬ শ’ নেতা কর্মীদের মাঝে শাড়ী ও লুঙ্গি বিতরণ করা হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD