শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক হলেন শারফিন রেজা দীপ্ত

কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক হলেন শারফিন রেজা দীপ্ত

সিয়াম মাহমুদ।।

বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে নতুন করে কয়েকজনকে বিভিন্ন পদে মনোনীত করা হয়েছে।

রোববার (গত ৩১ জুলাই) ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত চিঠিতে তাদেরকে ভিন্ন ভিন্ন পদে মনোনীত করা হয়।

চিঠিতে বলা হয়, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ধারণ করে উন্নত ও সমৃদ্ধশালী বাংলাদেশ বিনির্মানের স্বপ্নদ্রষ্টা দেশরত্ন শেখ হাসিনার রুপকল্প ২০৪১ ও চতুর্থ শিল্প বিপ্লব বাস্তবায়নে আপনার সপ্রতিভ পদচারণা প্রশংসনীয়। স্ব স্ব চিঠিতে তাদেরকে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির পদে মনোনীত করা হলো।

এর মধ্যে ব্রাক্ষণবাড়িয়া জেলার শারফিন রেজা দীপ্তকে সহ-সম্পাদক করা হয়েছে। এর আগে তিনি ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক ছিলেন।

শারফিন রেজা দীপ্ত, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ সম্পাদক মনোনীত হওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য এর প্রতি অপরিসীম কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এদিকে শারফিন রেজা দীপ্ত কেন্দ্রীয় ছাত্রলীগের নতুন নেতৃত্ব পাওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শুভেচ্ছা জানাচ্ছেন ছাত্রলীগ নেতাকর্মীরা।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD