শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২২ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
খুলনার দাকোপে নানা কর্মসুচির মধ্যে দিয়ে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত

খুলনার দাকোপে নানা কর্মসুচির মধ্যে দিয়ে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত

স্বপন কুমার রায় খুলনা ব্যুরো প্রধান
নানা আয়োজনের ও কর্মসুচির মধ্যেদিয়ে ৮মার্চ আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হয়েছে, সারা বিশ্বেরমতো বাংলাদেশে ও দিবসটি উদযাপিত হচ্ছে।
এবারে নারী দিবসের শ্লোগান হলো ‘করোনা কালে নারী নেতৃত্ব গড়বো নতুন সমতার বিশ্ব’।এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দাকোপে নানা কর্মসুচীর মধ্য দিয়ে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।এ্যাড্রা বাংলাদেশ, কেএমএসএস, জিভিবি প্লাটফমসহ বিভিন্ন এজিও’র সহযোগীতায় সোমবার (৮ মার্চ) সকাল ১০ টায় উপজেলা পরিষদ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী চালনা পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পরিষদ মিলনায়তনে উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ মর্তুজা খানের সভাপতিত্বে এবং মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দীকার পরিচালনায় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুনসুর আলী খান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান গৌরপদ বাছাড়, মহিলা ভাইস চেয়ারম্যান ও নারী উন্নয়ন ফোরামের আহবায়ক খাদিজা আকতার, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সুলতান সেলিম, উপজেলা সাব রেজিষ্ট্রার কর্মকর্তা দেবদ্যুতি রায়, ওসি তদন্ত স্বপন রায়, প্রেসক্লাব সভাপতি মোঃ শিপন ভূঁইয়া।বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ম্যানেজার আজিজুল হক, এ্যাড্রা বাংলাদেশ প্রকল্প ব্যবস্থাপক পল বাড়ৈ, কেএমএসএস প্রকল্প সমন্বয়কারী আলমগীর হোসেন, দাকোপ প্রেসক্লাব কার্য নির্বাহী সদস্য পারুল বেগম, উপজেলা নারী উন্নয়ন ফোরামের প্রকল্প সমন্বয়কারী কুমারশে মন্ডলসহ বিভিন্ন জিও এজিও প্রতিনিধি ও সাংবাদিক বৃন্দ।বক্তারা এসময় বলেন, পুরুষের পাশাপাশি নারীদের সমান অধিকার দিতে হবে। এখনো নারীরা অনেক পিছিয়ে আছে। পিছিয়ে পড়া নারীদের কর্মদক্ষতার মাধ্যমে সামনের দিকে এগিয়ে নিয়ে আসবে। সভায় শেষে মনোজ্ঞ সাংকৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD