ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার খেওড়া আনন্দময়ী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির মেয়াদ শেষ হওয়ায় ঐ কমিটি ভেঙ্গে দিয়ে নতুন এডহক ম্যানেজিং কমিটির অনুমোদন দেয়া হয়েছে। কসবা উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য, সাবেক ছাত্রনেতা, মেহারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শরীফ এ কে এম শামসুল হককে নবগঠিত এডহক ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত করা হয়েছে। চলতি মাসের ১৫ জুন থেকে তিনি স্কুল পরিচালনা কমিটির সভাপতি হিসাবে দায়িত্ব বুঝে নেন। তাঁর এ দায়িত্ব গ্রহণে ঐতিহ্যবাহী বিদ্যালয়টির বহু শিক্ষার্থীর অভিভাবকরা আনন্দ প্রকাশ করেছেন। দায়িত্ব গ্রহণের পর নবনির্বাচিত সভাপতি আজ কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব এডভোকেট রাশেদুল কাউছার ভূইয়া জীবনের সাথে এক সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে উপজেলা পরিষদের চেয়ারম্যান নতুন সভাপতির দক্ষ পরিচালনায় স্কুলটির শিক্ষার মান আরো গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
Leave a Reply