শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
গণসংবর্ধনায় সিক্ত হলেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান

গণসংবর্ধনায় সিক্ত হলেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম:

ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ ফরিদুল হক খান (দুলাল) এমপি তার নির্বাচনী এলাকা জামালপুর জেলার ইসলামপুর উপজেলায় রাজনৈতিক দল ও সাধারণ মানুষের গণসংবর্ধনায় ফুলের শুভেচ্ছায় সিক্ত হলেন। প্রতি মন্ত্রীর আগমণ উপলক্ষে তাকে ফুলেল শুভেচ্ছা জানান আওয়ামী লীগ, সহযোগী সংগঠন, বিভিন্ন সামাজিক-পেশাজীবী সংগঠনসহ নানা শ্রেণি পেশার মানুষ।

৫ ডিসেম্বর শনিবার দুপুরে ইসলামপুর উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগ এ সংধ্বর্না অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুল লতিফ সরকারের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক প্রতিমন্ত্রী আলহাজ্ব মির্জা আজম এমপি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, তথ্য প্রতিমন্ত্রী আলহাজ্ব ডা. মুরাদ হাসান এমপি, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মারুফা আক্তার পপি, জামালপুর সদর আসনে সংসদ সদস্য আলহাজ্ব ইঞ্জিনিয়ার মোঃ মোজাফ্ফর হোসেন, জামালপুর সংরক্ষিত আসনের মহিলা এমপি বেগম হোসনে আরা, জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব ফারুক আহাম্মেদ ইসলামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জামান আব্দুন নাসের বাবুল,পৌর মেয়র আব্দুল কাদের শেখ প্রমূখ ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD