শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
গল্পের জাদুকর হুমায়ূন আহমেদের নবম মৃত্যুবার্ষিকী আজ

গল্পের জাদুকর হুমায়ূন আহমেদের নবম মৃত্যুবার্ষিকী আজ

আফরিনা পারভীন।।

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের নবম মৃত্যুবার্ষিকী আজ।
২০১২ সালের ১৯ জুলাই ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন গল্পের জাদুকর। ওই বছরের ২৩ জুলাই তাঁর মরদেহ আনা হয় দেশে। পরদিন নুহাশপল্লীর বৃষ্টিবিলাসের পাশে সমাহিত করা হয়।

মহামারির কারণে গত বছরের মতো এবারও মৃত্যুবার্ষিকী ঘিরে তেমন কোনও আনুষ্ঠানিকতার খবর পাওয়া যায়নি। তবে সীমিত আকারে পরিবার ও ভক্তরা দিনটিকে স্মরণ করবে নানা আয়োজনের মধ্যদিয়ে, দেশজুড়ে।

উপন্যাস, ছোট গল্প, গীতিকবিতা, টেলিভিশন নাটক, চলচ্চিত্র। যেখানেই হাত রেখেছেন হয়েছেন সফল তিনি। মন্ত্রমুগ্ধ করে রেখেছেন পাঠক ও দর্শকদের।

১৯৪৮ সালের ১৩ই নভেম্বর নেত্রকোনার মোহনগঞ্জে জন্মগ্রহণ করেন বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় লেখক হুমায়ূন আহমেদ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে রসায়ন বিভাগের শিক্ষক থাকাকালে হুমায়ূন আহমেদের প্রথম উপন্যাস নন্দিত নরকে চমকে দেয় পাঠক ও সমালোচকদের। এরপর একে একে তার সৃষ্ট চরিত্র হিমু, মিসির আলি, শুভ্র, বাকের ভাই এখনো সমানভাবে আলোচিত ও প্রাসঙ্গিক।

সৃষ্টিশীল কাজে বরাবর আশাবাদ ও জীবনের ইতিবাচক দিক ফুটিয়ে তোলা হুমায়ূন আহমেদের শরীরে ২০১১ সালের সেপ্টেম্বর মাসে ক্যান্সার ধরা পরে।

২০১২ সালের ১৯ জুলাই নিউ ইয়র্কের বেলাভ্যু হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি।

বাংলা সাহিত্যে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ১৯৯৪ সালে ‘একুশে পদক’ লাভ করেন। এছাড়া তিনি বাংলা একাডেমি পুরস্কার (১৯৮১), হুমায়ুন কাদির স্মৃতি পুরস্কার (১৯৯০), লেখক শিবির পুরস্কার (১৯৭৩), জাতীয় চলচ্চিত্র পুরস্কার (১৯৯৩ ও ১৯৯৪), বাচসাস পুরস্কার (১৯৮৮) লাভ করেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD