শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
গৃহবন্দী হলেন সুদানের প্রধানমন্ত্রী

গৃহবন্দী হলেন সুদানের প্রধানমন্ত্রী

ছবিঃ সংগৃহীত
সুদানের প্রধানমন্ত্রী আব্দাল্লাহ হামদককে গৃহবন্দী করা হয়েছে। সোমবার (২৫ অক্টোবর) ভোরে সামরিক বাহিনীর অজ্ঞাত সদস্যরা তার বাড়ি ঘেরাওয়ের পর তাকে গৃহবন্দি করে। সৌদিভিত্তিক আল হাদাথ টিভির বরাত দিয়ে এই খবর দিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রধানমন্ত্রীর মিডিয়া উপদেষ্টা ও দেশটির ক্ষমতাসীন সার্বভৌম কাউন্সিলের সদস্যসহ বেশ কয়েকজন বেসামরিক কর্মকর্তাকে সামরিক বাহিনী গ্রেফতারের পরই হামদকের গৃহবন্দী হওয়ার খবর পাওয়া গেলো।

রাজধানী খার্তুম থেকে আল-জাজিরার রিপোর্টার হিবা মরগান বলেন, সুদানে ‘টেলিযোগাযোগ সেবা বন্ধ করা হয়েছে’। আপাতত তাই ‘কী হচ্ছে সে সম্পর্কে তথ্য পাওয়া খুব কঠিন’ হয়ে দাঁড়িয়েছে। ‘তবে শিল্পমন্ত্রীকে গ্রেফতার করা হয়েছে এ ব্যাপারে আমরা নিশ্চিত হয়েছি। গ্রেফতারের কয়েক মিনিট আগে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়ে লেখেন, তার বাড়ির বাইরে সামরিক বাহিনীর সদস্যরা উপস্থিতি দেখা গেছে’, যোগ করেন মরগান।

মরগান আরও বলেন, আমরা আরও নিশ্চিত হয়েছি, তথ্যমন্ত্রীসহ প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টাকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও সার্বভৌম কাউন্সিলের মুখপাত্রকেও গ্রেফতার করা হয়েছে।

তিনি বলেন, সার্বভৌমত্ব কাউন্সিল মূলত সামরিক-বেসামরিক লোকের সমন্বয়ে গঠিত সংস্থা। সামরিক বাহিনীর সদস্যদের এই গ্রেফতার দুই পক্ষের মধ্যে আবারও নতুন করে উত্তেজনা তৈরি করছে।

এর আগে গত মাসেও দেশটিতে অভ্যুত্থানচেষ্টা হয়। তবে অভ্যুত্থানের এই চেষ্টা ব্যর্থ করে দেওয়া হয়। আল জাজিরার এক প্রতিবেদনে সেসময় বলা হয়েছিল, একদল সেনা এই অভ্যুত্থানের চেষ্টা করেছিলেন। তারা অভ্যুত্থান করতে ব্যর্থ হন।

সুদান সরকারের একটি সূত্র জানিয়েছিল, এই অভ্যুত্থানচেষ্টায় সীমিত সংখ্যক ব্যক্তি জড়িত ছিলেন। তাদের নিয়ন্ত্রণে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD