শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
চিত্রনায়ক শাহীনের লাশ দাফনে বাধা

চিত্রনায়ক শাহীনের লাশ দাফনে বাধা

ছবি সংগৃহীত
নিউজ ডেস্কঃ
এক সময়ের জনপ্রিয় অভিনেতা চিত্রনায়ক শাহীন আলমের লাশ দাফন নিয়ে বিপাকে পড়েছেন তার ছেলে। অসহায়ের মতো বনানী কবরস্থানের সামনে মরহেদ নিয়ে দাঁড়িয়ে আছেন প্রয়াত অভিনেতার ছেলে ফাহিম আলম।

মঙ্গলবার (৯ মার্চ) সকালে গণমাধ্যমকে ফাহিম বলেন, আমার বাবার লাশ বনানী কবরস্থানে দাফনের জন্য নিয়ে এসেছি। এখানে আমার চাচার কবরের ওপর বাবার মরদেহ দাফনের কথা ছিল। কিন্তু কবরস্থান কমিটির লোকেরা তাতে বাধা দেয়। তাদের বক্তব্য, মেয়রের অনুমতি নিয়ে সেখানে দাফন করতে হবে।

এ বিষয়ে দাফনে অংশ নেয়া ইউটিউবার মাহসান স্বপ্ন বলেন, শাহীন আলমের সঙ্গে আমার সম্পর্ক খুব ভাল। তার জন্য দাফনে এসেছি। কিন্তু এসে দেখছি এখানে একজনের কবরের ওপর আরেকজনের দাফন করতে চাইলে একটি নির্দিষ্ট সময় পার করতে হয়। সেই সময়ও পার হয়েছে কিন্তু তারা দাফন করতে দিচ্ছে না।

তিনি বলেন, এ বিষয়ে শাহীন আলমের ছেলে শিল্পী সমিতির একাধিক নেতার সঙ্গে যোগাযোগ করলেও তারা কোনো সহযোগিতা করেননি।

এর আগে গত সপ্তাহে তাকে রাজধানীর আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়। ৬ মার্চ থেকে লাইফ সাপোর্টে ছিলেন অভিনেতা শাহীন আলম। সোমবার (৮ মার্চ) রাত ১০টা ৫ মিনিটে তিনি মারা যান।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD