শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
ছেলের আশায় তিন মেয়ের পর একসঙ্গে তিন ছেলে

ছেলের আশায় তিন মেয়ের পর একসঙ্গে তিন ছেলে

নিডস নিউজ ডেক্সঃ

ছেলের আশায় ঘরে আসে পর পর তিন মেয়ে। মনের কষ্ট থাকলেও এবার সেই কষ্ট দূর হয়েছে নাটোরের বাগাতিপাড়ার এক দম্পতির। এবার একটি নয় একসঙ্গে তিন-তিনটা ছেলেসন্তানের জন্ম দিয়েছেন ওই দম্পতি।
হেলাল উদ্দিন ও জলি বেগম নামের ওই দম্পতির বাড়ি উপজেলার কোয়ালীপাড়া গ্রামে। হেলাল স্থানীয় একটি কারিগরি কলেজের ল্যাব সহকারী পদে চাকরি করেন। আর জলি বেগম গৃহবধূ।
পরিবার সূত্রে জানা গেছে, হেলাল উদ্দিনের সঙ্গে জলি বেগমের বিয়ে হয় ২০০১ সালে। এই দম্পতির প্রথম ও দ্বিতীয় সন্তান হয় মেয়ে। ছেলের আশায় আবার সন্তান নেন। সেবারও জন্ম নেয় একটি মেয়ে। তবু ছেলেসন্তানের আশা ছাড়েননি।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে একসঙ্গে তিনটি ছেলেসন্তানের জন্ম দেন জলি বেগম (৩৮)। প্রসবব্যথা উঠলে শনিবার সকালে তাকে বাগাতিপাড়া উপজেলার দয়ারামপুরের একটি ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে স্বাভাবিক প্রক্রিয়ায় তিনটি সন্তানের জন্ম হয়। পরে স্বাস্থ্য পরীক্ষার জন্য নবজাতকদের নাটোর আধুনিক হাসপাতালে নেওয়া হয়। মা ও তিন সন্তানের সবাই সুস্থ বলে ক্লিনিক কর্তৃপক্ষ জানিয়েছে।
জলি বেগমের স্বামী হেলাল উদ্দিন বলেন, ছেলেসন্তান না হওয়ায় মনের ভেতরে সামান্য কষ্ট ছিল, এটাই স্বাভাবিক। এবার একসঙ্গে তিনটি ছেলেসন্তান হওয়ায় সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD