শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৭ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
জবিতে ‘স্টেজ ফর ইয়ুথ ফাউন্ডেশন’র নেতৃত্বে রাব্বি-মিরাজ

জবিতে ‘স্টেজ ফর ইয়ুথ ফাউন্ডেশন’র নেতৃত্বে রাব্বি-মিরাজ

জবি প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ‘স্টেজ ফর ইয়ুথ ফাউন্ডেশন’ এর নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে মো. ফজলে রাব্বিকে সভাপতি এবং মো. মিরাজ হোসাইনকে সাধারণ সম্পাদক করে শাখার কমিটি ঘোষণা করা হয়েছে।

সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ২২ সদস্যবিশিষ্ট আংশিক কমিটির অনুমোদন দেয়া হয়।

নবগঠিত কমিটির সভাপতি মো. ফজলে রাব্বি বলেন, তারুণ্যের তেজোদ্দীপ্ত প্রেরণায় উজ্জীবিত হয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মানে এবং দেশরত্ন শেখ হাসিনার ভিশন বাস্তবায়নে স্টেজ ফর ইয়ুথ ফাউন্ডেশন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কাজ করে যাবে। তরুণ সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা, তথ্য প্রযুক্তি ও কারিগরী নির্ভর তরুণ সমাজ গঠন, আমাদের তারুণ্যের অহংকার সজীব ওয়াজেদ জয় এর ডিজিটাল বাংলাদেশের আধুনিক তরুণ সমাজ গড়তে স্টেজ ফর ইয়ুথ নবউদ্যোমে প্রয়াস চালিয়ে যাবে।

সাধারণ সম্পাদক মো. মিরাজ হোসাইন বলেন, এই প্লাটফর্ম বঙ্গবন্ধুর সুমহান আদর্শে উজ্জীবিত তরুণ সমাজের। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তারুণ্যের স্পৃহা জাগ্রত করে ডিজিটাল বাংলাদেশের একজন সুনাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলতে স্টেজ ফর ইয়ুথ কাজ করে যাবে। আমাদের তারুণ্যের অহংকার সজীব ওয়াজেদ জয় এর মেধা, জ্ঞান, ভিশন অনুশীলনে রূপান্তরের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে স্টেজ ফর ইয়ুথ ফাউন্ডেশন তার লক্ষ্যে এগিয়ে যাবে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মান এবং দেশরত্ন শেখ হাসিনার ক্ষুধা, দারিদ্র্যমুক্ত, বমাদকমুক্ত বাংলাদেশ গঠনে স্টেজ ফর ইয়ুথ ফাউন্ডেশন প্রয়াস চালিয়ে যাবে।

উল্লেখ্য, বিজ্ঞপ্তিতে স্টেজ ফর ইউথ ফাউন্ডেশন এর গঠনতন্ত্রের অনুচ্ছেদ ১১(ক) অনুযায়ী এক বছর মেয়াদি জগন্নাথ বিশ্ববিদ্যালয় এই কমিটি ঘোষণা করা হয় এবং এক মাসের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশ দেয়া হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD