শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৩ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
জবি শিক্ষকের পিএইচডির গবেষণা প্রস্তাবনা উত্থাপন

জবি শিক্ষকের পিএইচডির গবেষণা প্রস্তাবনা উত্থাপন

শ্রেয়সী সিকদার, জবি প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ভূগোল ও পরিবেশ বিভাগের সহকারী অধ্যাপক মো. আশ্রাফ উদ্দিন তার পিএইচডির গবেষণা প্রস্তাবনা উত্থাপন করেছেন।

রোববার (২৯ মে) সকাল ১০ ঘটিকায় ভূগোল ও পরিবেশ বিভাগের সহকারী অধ্যাপক মো. আশ্রাফ উদ্দিন বিভাগের সেমিনার কক্ষে তার পিএইচডি গবেষণা প্রস্তাবনা উপস্থাপন করেন।

উক্ত গবেষণার প্রতিপাদ্যবিষয় হল “ওয়েটল্যান্ড ডায়নামিক্স অ্যান্ড ম্যানেজমেন্ট: এ কেইস অফ ঢাকা সিটি”। উক্ত গবেষণার তত্ত্বাবধায়ক হিসেবে আছেন বিভাগের সহযোগী অধ্যাপক ড. নিগার সুলতানা।

মো: আশ্রাফ উদ্দিন তার গবেষণা প্রস্তাবনার বিভিন্ন উল্লেখযোগ্য বিষয়াদি তুলে ধরেন, এই সময়ে দাঁড়িয়ে বিষয়টির গুরত্বপূর্ণতা নিয়ে অগ্রসর চিন্তাভাবনা করার তাগিদ ব্যক্ত করেন।

উক্ত সভায় মো: আশ্রাফ উদ্দিন ঢাকা শহরের জলাশয়ের পটভূমি ও তার গবেষণার লক্ষ্য ও উদ্দেশ্য, গবেষণা পদ্ধতি, প্রত্যাশিত ফলাফল ও উক্ত গবেষণার তাৎপর্য উপস্থাপন করেন। সভায় উপস্থিত বিভাগের শিক্ষকবৃন্দ তাদের মূল্যবান মতামত প্রদান করেন।

বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল কাদের এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিভাগের অধ্যাপক ড. মল্লিক আকরাম হোসেন; ড. মো: আল আমিন হক, সহযোগী অধ্যাপক; ড. নিগার সুলতানা, সহযোগী অধ্যাপক; নাহরীন জান্নাত হোসাইন, সহযোগী অধ্যাপক; মো: রিফাত নাসের, সহকারী অধ্যাপক; নিউটন হাওলাদার, সহকারী অধ্যাপক ও সহকারী প্রক্টর; মো: মহিউদ্দিন, সহকারী অধ্যাপক ও সহকারী প্রক্টর; ড. মো: আব্দুল মালেক, সহকারী অধ্যাপক; রিফাত মাহমুদ, সহকারী অধ্যাপক ।

বর্তমান সময়ে প্রতিপাদ্য বিষয়টি নিয়ে কাজ করা আবশ্যক বলে মনে করেন মো: আশরাফ উদ্দীন। তার মূল্যবান প্রস্তাবনায় সকলেই একমত পোষণ করেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD