সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
জাপান থেকে এলো আরও ৭ লাখ ৮১ হাজার টিকা

জাপান থেকে এলো আরও ৭ লাখ ৮১ হাজার টিকা

নিউজ ডেস্ক।।
ছবিঃ সংগৃহীত
‍কোভ্যাক্স সুবিধার আওতায় জাপান থেকে দেশে এসে পৌঁছেছে অ্যাস্ট্রাজেনেকার আরও সাত লাখ ৮১ হাজার ডোজ টিকা।

শনিবার (২১ আগস্ট) বিকেল ৩টা ১৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ টিকার চালান এসে পৌঁছায়।

এ সময় জাপানের পক্ষে দেশটির রাষ্ট্রদূত ও বাংলাদেশের পক্ষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব জসিম উদ্দিন খান বিমানবন্দরে উপস্থিত ছিলেন।

শনিবার বিকেলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে দেশটি বাংলাদেশকে ৩০ লাখ টিকা দেয়ার ঘোষণা দিয়েছিল। গত ২ আগস্ট জাপান থেকে কোভ্যাক্সের আওতায় ছয় লাখ ১৬ হাজার ৭৮০ ডোজ টিকার তৃতীয় চালান আসে। ৩১ জুলাই সাত লাখ ৮১ হাজার ৩২০ ডোজ টিকার দ্বিতীয় চালান আসে। আর গত ২৪ জুলাই জাপান থেকে দুই লাখ ৪৫ হাজার ২০০ ডোজ টিকার প্রথম চালান ঢাকায় আসে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD