শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
জামালপুরে কম্পিউটার ও ড্রাইভিং প্রশিক্ষনের উদ্বোধন করলেন তথ্য প্রতিমন্ত্রী

জামালপুরে কম্পিউটার ও ড্রাইভিং প্রশিক্ষনের উদ্বোধন করলেন তথ্য প্রতিমন্ত্রী

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম:

জামালপুরে কম্পিউটার ও ড্রাইভিং প্রশিক্ষনের উদ্বোধন করেন তথ্য প্রতিমন্ত্রী আলহাজ্ব ডা. মো. মুরাদ হাসান এমপি ।
১৪ নভেম্বর শনিবার বিকালে জেলা শিল্পকলা একাডেমি মিলানায়তে সমাজসেবা অধিদপ্তর ও গ্লোবাল রুরাল এনভায়রনমেন্ট সোসাইটির যৌথ আয়োজনে অনগ্রসর ও হতদরিদ্র জনগোষ্ঠির জন্য আত্মকর্মসংস্থানমুলক কাজের মাধ্যমে আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন প্রকল্প নামে একটি প্রকল্পের আওতায় ২১দিন ব্যাপি কম্পিউটার ও ড্রাইভিং প্রশিক্ষনের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষনের উদ্বোধন ঘোষনা করেন ও বক্তব্য দেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য প্রতিমন্ত্রী ডা.মুরাদ হাসান এমপি। গ্লোবাল রুরাল এনভায়রনমেন্ট সোসাইটির চেয়ারম্যান শামীমুল হক শামীমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসকের পক্ষে উপ-পরিচালক কবির উদ্দিন, সমাজসেবা অধিদপ্তরের প্রকল্প পরিচালক ও উপ-পরিচালক স্বপন কুমার হালদার। উক্ত অনুষ্ঠানে প্রশিক্ষণার্থী, সরকার স্থানীয় নেতা কর্মীসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD