শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১৮ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
জামালপুরে পেঁয়াজের বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান,১লাখ ২০ হাজার টাকা জরিমানা

জামালপুরে পেঁয়াজের বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান,১লাখ ২০ হাজার টাকা জরিমানা

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম:

জামালপুর সদর উপজেলার বিভিন্ন কাঁচা বাজারে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। শহরের ডাকপাড়ায় ও নান্দনিক বাজারে অতিরিক্ত মুল্যে পেঁয়াজ বিক্রি ও আড়তে মুল্য তালিকা প্রদর্শন না করার অভিযোগে ৫ পেঁয়াজ ব্যবসায়ীকে ১লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্র্যাম্যমান আদালত। বুধবার ১৬ সেপ্টেম্বর দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়। জামালপুর সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াছমিন সদরের নান্দিনাতে ও জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই এর তথ্যের ভিত্তিতে জেলা প্রশাসনের কার্য়ালয়ের নির্বাহী হাকিম মো: ইবনুল আবেদিনের নেতৃত্বে শহরে এই অভিযান পরিচালনা করেন।

অভিযানে আলহাজ্ব জহুরুল হক কাঁচা মার্কেটে অতিরিক্ত মূল্যে পেঁয়াজ বিক্রি ও মূল্য তালিকা প্রদর্শন না করার অভিযোগে সিয়াম সিনান এন্টারপ্রাইজের ব্যবস্থাপক শফিকুল ইসলামকে ৩০ হাজার টাকা, মেসার্স ভাই ভাই ট্রেডার্সের স্বত্তাধিকারী আব্দুল জলিলকে ৩০ হাজার টাকা এবং মেসার্স দিদার এন্টারপ্রাইজের স্বত্তাধিকারী দিদারুল আলমকে ৩০ হাজার টাকা ও নান্দিনা বাজারের ২ ব্যবসায়ী আবু বকর সিদ্দিককে ২০হাজার টাকা ও স্বপন ইসলামকে ১০ হাজার টাকাসহ সর্বমোট ১লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৩৮ ধারায় এই জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আরিফুল ইসলাম, র‌্যাব-১৪ এর কোম্পানী কমান্ডার এম এম সবুজ রানা,স্কোয়াড কমান্ডার আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD