শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৮ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে

জীবনতরি

-স্বর্ণা রায়

জীবন নামের তরিটি ভেসে চলছিল বেশ ভালোই। চলছিল জীবন-সমুদ্রপানে! সেই চলার পথে সাথির অভাব ছিল কিনা জানিনা! রাতের তারা,মিষ্টি মধুর চাঁদের আলো,স্বাতী নক্ষত্রের চোখের জল,সুদূরের লুব্ধক,বসন্ত রাতে খোলা জানালার বাইরে আকাশে ভেসে যাওয়া মেঘপুঞ্জ সাথি ছিল সবাই আমার।শুধু আমি নিজে,ওই সমগ্রের মাঝে নিজেকে মিলিয়েদিতে,মিশিয়ে ফেলতে পারতাম না।

এভাবেই হঠাৎ জীবন তরিটি ডুবে যেতে লাগল একসময়!চারিদিক থেকে কী এক আঁধার যেন আমার গিলে খাচ্ছিল রোজ।কেউ তার পাশে নেই, কেউ তার পাশে নেই চলতে চলতে জীবন তরিটিও বুঝতে পারল এই চলার পথে কেউ তার সাথী নয় তাকে একাই চলতে হবে, তাকে একাই চলতে হবে!

হঠাৎ এমনিই পথ হারানো ধূসর ধুলো উড়ার দিনে,জীবন তরিটির পাশে এসে দাঁড়াল এক অচেনা অজানা পথ দেখানো পথিক, সেই ডুবন্ত জীবন তরিটির পাশে এসে দাঁড়ালো সে।

ঝড়ের সাগরে পথ হারানো তরিটি নিজেও জানে না সেই পথিক তাকে কত টুকু পথ দেখাবে৷কিন্তু জীবনতরিটি আশায় আছে হয়তো কেউ আবার তাকে পথ দেখাবে, হয়তো আবার কেউ তাকে পথ দেখাবে…

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD