প্রেস বিজ্ঞপ্তি।।
ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলের ট্রেনিং শাখার উদ্যোগে আয়োজিত হতে যাচ্ছে পাঁচ দিনব্যাপী ‘জুলাই গণঅভ্যুত্থান বইমেলা ২০২৫’।
আজ বৃহস্পতিবার থেকে ৫ আগস্ট প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত টিডিএস একাডেমি চত্বরে চলবে এ মেলা।
বইমেলা মানেই পাঠকদের মিলনমেলা, জ্ঞানের উন্মেষ আর মুক্ত চিন্তার উজ্জ্বল প্রকাশ। কিন্তু যখন বইমেলার কোনো বিশেষ বই বা প্রকাশনা আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়, তখন সেটি শুধু পাঠকদের কৌতূহলী করে তোলে না; বরং একটি সময়ের সাক্ষ্য বহন করে। ‘জুলাই গণঅভ্যুত্থান’ শুধু একটি ঘটনা নয়, এটি ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়। এটি একটি জাতির সংগ্রামের প্রতিচিত্র। এই অভ্যুত্থানের পটভূমি, কারণ, প্রভাব ও পরবর্তী রাজনৈতিক পরিবর্তন নিয়ে লেখা বইগুলো ঘিরে আয়োজিত বইমেলাটি পাঠক ও দর্শনার্থীদের কাছে বিশেষ গুরুত্ব বহন করে। বইমেলায় আগত দর্শনার্থীরা এই বইকে শুধু একটি পৃষ্ঠা আর মলাটের সমষ্টি হিসেবে দেখছেন না; বরং তারা এটিকে এক টুকরো ইতিহাস হিসেবে দেখছেন, যা অতীতের ঘটনাকে বুঝতে এবং ভবিষ্যতের জন্য শিক্ষা নিতে সাহায্য করবে।
৩১ জুলাই সকাল ১০ টায় মেলা উদ্বোধন করেন প্রধান অতিথি অতিরিক্ত ডিআইজি ট্রেনিং মোহাম্মদ আব্দুল হালিম। অতিথি হিসেবে ছিলেন পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি শামীমা বেগম, পুলিশ সুপার ট্রেনিং লিপি সাহা।
প্রধান অতিথি বলেন, আমার পরিকল্পনায় এই ক্ষুদ্র আয়োজন। এই আয়োজনের মাধ্যমে আমাদের প্রতিষ্ঠানে আসা ৪টি কোর্সের ২০০ জন প্রশিক্ষণার্থীসহ আমাদের প্রায় ১২০ জন পুলিশ সদস্যদের মাঝে জুলাই এর চেতনাকে শ্রদ্ধাভরে স্মরণ করছি এবং সকলকে বই পড়তে উৎসাহিত করছি। তিনি আরো বলেন জুলাই গণ-অভ্যুত্থানে নেয়া নানা প্রোগ্রামের মাঝে আমরা প্রশিক্ষণার্থীদের মাঝে জুলাই চেতনাকে ছড়িয়ে দিতে ও জনগণের সাথে সম্পর্ক উন্নয়নের উপর রচনা প্রতিযোগিতার আয়োজন করেছি।
মেলায় অংশগ্রহণ করছে বাংলাদেশের শীর্ষস্থানীয় ৬০টি প্রকাশনা প্রতিষ্ঠানের ১০০ টি বই। প্রতিদিনই থাকবে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে ছাত্র-জনতার সাথে পুলিশের সম্পর্ক উন্নয়নের বক্রৃতিতা।
Leave a Reply