শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
ডিইউজে’র নব-নির্বাচিত সাধারণ সম্পাদককে সতিকসাস’র পক্ষ থেকে সংবর্ধনা

ডিইউজে’র নব-নির্বাচিত সাধারণ সম্পাদককে সতিকসাস’র পক্ষ থেকে সংবর্ধনা

সিয়াম মাহমুদ

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির (সতিকসাস) সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রাক্তন শিক্ষার্থী ও আরটিভির বার্তা সম্পাদক ঢাকা সাংবাদিক ইউনিয়নের-২০২২ (ডিইউজে) নবনির্বাচিত সাধারণ সম্পাদক আকতার হোসেনকে সংবর্ধিত করা হয়।

শনিবার (৯ এপ্রিল) তিতুমীর কলেজের নতুন ভবনে এ সংবর্ধনা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। সতিকসাসের সভাপতি সাব্বির আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ রাব্বি হোসেনের সঞ্চালনায় সংবর্ধনা ও ইফতার মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিতুমীর কলেজের প্রাক্তন শিক্ষার্থী ও উপাধ্যক্ষ অধ্যাপক মো. মহিউদ্দিন।

এ আয়োজনে বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন আরটিভির বার্তা সম্পাদক ও ডিইউজের সাধারণ সম্পাদক আকতার হোসেন। ইফতার মাহফিলে করোনামুক্তি ও দেশবাসীর জন্য দোয়া প্রার্থণা করেন তিতুমীর কলেজ কেন্দ্রীয় মসজিদের ইমাম মো. মোক্তার।

তিতুমীর কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মো. মহিউদ্দিন তাঁর বক্তব্যে বলেন, যবে থেকে তিতুমীর কলেজে জয়েন হয়েছি তার পরপরই খুব কাছ থেকে দেখেছি সাংবাদিক সমিতি কলেজের প্রতিটা কাজে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে। আমি এর আগেও অনেক প্রতিষ্ঠানে চাকরি করেছি তবে এতো সক্রিয় কোনো সংগঠন দেখিনি। সংগঠনটির পরবর্তী সব কার্যক্রমে সরাসরি সঙ্গে থাকার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।

তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক রাব্বি হোসেন বলেন, রমজানে ইফতার আয়োজন একটি উপলক্ষ্য মাত্র। তিতুমীর কলেজের সাবেক ও বর্তমান সাংবাদিকদের নিয়ে একসাথে দুঃসময়ে কিছুটা সময় কাটানোও সৌভাগ্যের বিষয়। তাছাড়া নব-নির্বাচিত কমিটির পক্ষ থেকে নির্বাচন কমিশনার সহ ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আক্তার হোসেনকে সংবর্ধণা দিতে পেরে আমরা গর্ববোধ করছি। তিতুমীর কলেজ সাংবাদিক সমিতি সব সময় সৃষ্টিশীল কাজের সঙ্গে ছিলো এবং থাকবে বলে প্রত্যাশা করি।

সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির সংবর্ধনা ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির উপদেষ্টা ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক এসএম কামাল উদ্দিন হায়দার, দৈনিক বাংলাদেশ প্রতিদিন এর সিনিয়র রিপোর্টার মানিক মুনতাসির, বাংলাভিশনের ফ্রন্ট ডেস্ক এক্সিকিউটিভ মোঃ মোখলেসুর রহমান, তিতুমীর কলেজের সাবেক শিক্ষার্থী ও সিনিয়র সাংবাদিক, সংগঠনটির সহযোগী, কার্যনির্বাহী ও সদস্যরা, সাধারণ শিক্ষার্থী, কলেজ শাখা ছাত্রলীগ ও অন্যান্য সংগঠনের প্রতিনিধিবৃন্ধ প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD