রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
তরুণ কলাম লেখক ফোরামে বর্ষ সেরা লেখক কুমিল্লা নাঙ্গলকোটের সায়েম

তরুণ কলাম লেখক ফোরামে বর্ষ সেরা লেখক কুমিল্লা নাঙ্গলকোটের সায়েম

নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে বর্ষ সেরা লেখক ঘোষণা করা হয়। তিনজন বর্ষসেরা লেখকের মধ্যে রয়েছেন কুমিল্লা নাঙ্গলকোটের সায়েম আহমাদ।

গত ২৩ জুলাই (শুক্রবার) সন্ধ্যায় ভার্চুয়াল মাধ্যমে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি জাহানুর ইসলামের সভাপতিত্বে আলোচক হিসেবে সংযুক্ত ছিলেন কথা সাহিত্যক ও দৈনিক প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক।

স্বাগত বক্তব্য রাখেন সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আখতার হোসেন আজাদ। অতিথি হিসেবে ছিলেন সংগঠনটির উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান ড. সন্তোষ কুমার দেব, প্রথম আলো বন্ধুসভার সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর ড. মুমিত আল রশিদ, সংগঠনটির উপদেষ্টা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহইয়া আখতার, সংগঠনটির উপদেষ্টা, কলাম লেখক ও সাংবাদিক আশফাকুজ্জামান এবং সংঠনটির উপদেষ্টা ও প্রতিষ্ঠাকালীন সদস্য ফয়সাল আহাম্মদ।

উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের ২০-২১ বর্ষের সেরা লেখক ও সেরা শাখা নির্বাচন করা হয়েছে। ২০২০-২১ বর্ষের সেরা লেখক হিসেবে মনোনীত হয়েছেন কুমিল্লা নাঙ্গলকোট উপজেলার ঘোড়াময়দান গ্রামের কৃতি সন্তান ও বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ঢাকা কলেজ শাখার সভাপতি মু, সায়েম আহমাদ।

বর্ষ সেরা লেখক মু সায়েম আহমাদ বলেন, বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম এমন একটি সংগঠন যা তরুণদের আস্থার জায়গা, ভালো লাগার জায়গা। তরুণদের সৃজনশীলতা বৃদ্ধি করাই হচ্ছে সংগঠনটির মূল উদ্দেশ্য। আমি ব্যক্তিগতভাবে এই সংগঠনের প্রতি বিনম্র শ্রদ্ধা ও চির কৃতজ্ঞতা প্রকাশ করছি। কারণ, লেখালেখি সম্পর্কিত আমাকে অনেক কিছু শিখেয়েছে। সেই সাথে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামে গত এক বছরে লেখালেখির মান, প্রাসঙ্গিকতা ও ধারাবাহিকতা বিবেচনা করে বিজ্ঞ বিচারকমণ্ডলী ২০-২১ বর্ষের সেরা লেখক হিসেবে আমাকে মনোনীত করেছেন। যার জন্য আমি সত্যি আনন্দিত এবং গর্বিত। কারণ এটি আমার জীবনে অনেক বড় প্রাপ্তি। ফোরামের নির্দেশনায় ও সকলের দোয়া-ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই দূর থেকে বহুদূরে। বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম তরুণদের সৃজনশীলতা বৃদ্ধির লক্ষ্যে সাফল্যের ছোঁয়া নিয়ে যুগ যুগ ধরে এগিয়ে যাবে এমনটি প্রত্যাশা।

উল্লেখ্য, দেশের তরুণ লেখকদের এ সংগঠনটি ২০১৮ সালের ২৩ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠা লাভ করে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD