শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
তাঁতপল্লী পাথরাইল

তাঁতপল্লী পাথরাইল

রোকেয়া ইসলাম
আকাশের সবকটা দরজা খুলে নেমে আসে সোনালি পরী
অভ্র আলোয় নিপুণ নূপুরে বেজে ওঠে
রুমঝুম ঝুমঝুম ঝা…

নিরানন্দ যাপনে কালো যুগের বদ্ধ নাচঘর
খুলে যায় মায়াবি স্পর্শে রঙ সূতো শিল্প সুরে
সবুজ ঘেরা সহজিয়া গ্রাম পাথরাইল
সমগ্র জীবন ছেনে তুলে আনে স্বপ্ন অথৈ
বেহালার ছড় ছুঁয়ে যায় শ্রমিক – ঘাম
নিক্কনে বিভোর ভবিষ্য আঁকা মন্ত্রসিদ্ধ দু’চোখ
রাত গভীরে জমে ওঠে স্বর্গীয় জলসা -ঘর
অবিরত ধ্রুপদ ছন্দে মুখর মেধা- পুষ্ট হাত
মিথুন আবেশে আঙ্গুলী পরশ
মসলিন হেঁটে হেঁটে বহু বন্ধুর পথ পেরিয়ে
আজ এই তাঁতাশ্রয় রন্জন পল্লী

জলসা -ঘরের ঝাড়বাতিটা সাক্ষী
কত রাত বেহিসাবি পানশালায়
তানসেন -সঙ্গীত সোনালি সূরাপূর্ণ গ্লাস

আনন্দ রজনী অবসান ভোর দোরগোড়ায়
উঠোনে দাঁড়ায় মহাজন চক্রবৃদ্ধির জটিল হিসাব কষে
তবুও পূর্বপুরুষের শিল্পদায় বুকে আলপনা আঁকে
আহত পাখি নিয়ত ডানা ভাঙা স্বপ্ন সাজায়

বস্ত্রেবোনা এই হলো পাথরাইলের রাঙা ধুলোর ভাঙা পথ….

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD