শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
দেশে করোনায় মৃত্যু ৬ হাজার ছাড়ালো, নতুন ২১ জনের মৃত্যু শনাক্ত ১৫১৭

দেশে করোনায় মৃত্যু ৬ হাজার ছাড়ালো, নতুন ২১ জনের মৃত্যু শনাক্ত ১৫১৭

নিউজ ডেস্কঃ

দেশে করোনায় মৃত্যু ৬ হাজার ছাড়ালো
প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে ২৪ ঘন্টায় আরও ২১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে ৬ হাজার ৪ জনের দাঁড়িয়েছে। এছাড়া এ সময়ের মধ্যে নতুন করে শনাক্ত হয়েছে ১ হাজার ৫১৭ জন। ফলে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ১৪ হাজার ১৬৪ জন।

বুধবার (৪ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৯১০ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৩ লাখ ৩১ হাজার ৬৯৭ জন। আর মারা যাওয়া ২১ জনের মধ্যে ১৭ জন পুরুষ ও ৪ জন নারী। সবাই হাসপাতালে মারা গেছেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD