রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
দেশে শান্তি-শৃঙ্খলা বজায় আছে বলেই সরকার উন্নয়ন করতে পারছে: প্রধানমন্ত্রী

দেশে শান্তি-শৃঙ্খলা বজায় আছে বলেই সরকার উন্নয়ন করতে পারছে: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক।।
শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকলেই দেশের উন্নয়ন হয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, সরকার দেশের উন্নয়নে কাজ করছে। দেশের উন্নয়ন মানেই প্রতিটি পরিবারের উন্নয়ন। দেশের শান্তি-শৃঙ্খলা বজায় আছে বলেই সরকার উন্নয়ন করতে পারছে। আর উন্নয়ন করতে পেরেছে বলেই উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি। এ মর্যাদা ধরে রাখতে হবে।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) গাজীপুরের সফিপুর আনসার ভিডিপি একাডেমিতে আয়োজিত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪২তম জাতীয় সমাবেশে ভিডিও কনফারেন্সে দেওয়া বক্তব্যে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ শান্তির দেশ। আমরা শান্তিতে বিশ্বাস করি। শান্তিপূর্ণ পরিবেশ থাকলেই দেশের উন্নয়ন হয়। আর দেশের উন্নয়ন মানে প্রতিটি পরিবারের উন্নয়ন। প্রতিটি পরিবার সচ্ছ্বলভাবে জীবন যাপন করুক, সুন্দরভাবে বাঁচুক—সেটাই আমরা চাই। সে জন্য একটা শান্তিপূর্ণ পরিবেশ রাখা একান্ত প্রয়োজন।’

তিনি বলেন, ‌‌‘আমরা এগিয়ে যাচ্ছি, এগিয়ে যাব। আমাদের মাথাপিছু আয় বেড়েছে, আমরা প্রবৃদ্ধি বাড়াতে সক্ষম হয়েছি। অর্থনীতি যথেষ্ট শক্তিশালী হচ্ছে। এক্ষেত্রে আমি মনে করি আপনাদের যথেষ্ট অবদান রয়েছে। সবাই সম্মিলিতভাবে কাজ করবেন, সেটাই আমরা আশা করি।’

উন্নয়নের পথে দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সবাইকে সম্মিলিত প্রচেষ্টা চালানোর আহ্বান জানান প্রধানমন্ত্রী।

দেশকে এগিয়ে নিতে সবাই সম্মিলিতভাবে কাজ করবে আশা প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি। বাংলাদেশের এই উন্নয়নের অগ্রযাত্রা যাতে অব্যাহত থাকে সেজন্য সবাই প্রচেষ্টা চালাবেন, সেটাই আমি আশা করি। ’

শেখ হাসিনা বলেন, ‘ভবিষ্যৎ বাংলাদেশ কেমন হবে, ৪১ সালে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ আমরা গড়ে তুলব, এরই পরিপ্রেক্ষিতে পরিকল্পনা প্রণয়ন করে দিয়েছি। তারই ভিত্তিতে পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়ন করে আমরা বাস্তবায়নের কাজ শুরু করেছি। আমরা এখানেই থেমে থাকিনি, শতবর্ষের প্রোগ্রামও আমরা নিয়েছি-ডেল্টা প্ল্যান ২১০০।’

তিনি বলেন, ‘এই ব-দ্বীপ অঞ্চল, জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে যেন রক্ষা পায় এবং দেশের মানুষ যেন উন্নত জীবন পায় সেদিকে লক্ষ্য রেখে সেই পরিকল্পনাটাও আমি দিয়ে গেলাম।’

এসময় আনসারদের ভূমিকার প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, সন্ত্রাস-জঙ্গি দমনে আনসার সদস্যরা ভূমিকা রাখছে। ভাষা আন্দোলনে জীবন দিয়েছে আনসার সদস্য আব্দুল জব্বার। মুক্তিযুদ্ধের মুজিবনগর সরকারকে গার্ড অব অনার দিয়েছে। দেশের সব উন্নয়ন কার্যক্রমে এলাকায় নিরাপত্তা দেয় আনসার সদস্যরা।

তিনি বলেন, ২০১৩/১৪ সালে বিএনপির অগ্নিসন্ত্রাস দমনে ভূমিকা রেখেছে আনসার সদস্যরা। সেবা ও সাহসিকতা পদক পেয়েছে ১৬২ জন।

আনসারদের জন্য সরকারের উদ্যোগ তুলে ধরে শেখ হাসিনা বলেন, অফিসারদের পাশাপাশি আনসার সদস্যদের জন্য বিদেশে প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। আনসারদের রেশনের সঙ্গে অতিরিক্ত ডাল-চিনি দেওয়া হচ্ছে। বেতন বৈষম্য দূর করা হয়েছে, নতুন শাড়ি দেওয়া হয়েছে। এই বাহিনীর উন্নয়নের জন্য আনসার ওয়েলফেয়ার ট্রাষ্ট গঠন করা হয়েছে।

এসময় খেলাধুলায় আনসার সদস্যদের অসামান্য সফলতা আছে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর আগে, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪২তম জাতীয় সমাবেশে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য এ বাহিনীর ১৬২ জনকে বিভিন্ন ক্যাটাগরিতে পদক দেওয়া হয়। সমাবেশে উপস্থিত থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এসব পদক তুলে দেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD