শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০১ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
দ্বাদশের সিবিএসসি- র রেজাল্ট বের হল

দ্বাদশের সিবিএসসি- র রেজাল্ট বের হল

রাজশ্রী বন্দ্যোপাধ্যায়

সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন (CBSE Board Results 2021) ১২ শ্রেণীর ফলাফল ঘোষণা করেছে। আজ সকালেই বোর্ডের পক্ষ থেকে জানানো হয় সিবিএসই দ্বাদশ শ্রেণির(CBSE Class 12 Results 2021) ফলাফল প্রকাশ করা হবে। সেই ঘোষণা মত দুপুর ২-টো তে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হয়।পাশের হার ৯৯.৩৭ শতাংশ।রেজাল্ট ঘোষণা করা হয় cbseresults.nic.in-এ। এদিকে অত্যধিক ট্র্যাফিকের জন্য ওয়েবসাইটটি ডাউন হয়েছে। খুব শিগগিরই ফলাফলের বিস্তারিত জানা যাবে।

আজ ফল প্রকাশের বার্তা জানাতে CBSE এর ওয়েবসাইটে লেখা রয়েছে ‘আখির ওহ দিন আ হি গ্যায়া’! এর আগে অ্যামাজন প্রাইমের জনপ্রিয় ওয়েব সিরিজ ফ্যামিলি ম্যান ২-এর চরিত্র চেল্লাম স্যারের মিম প্রকাশ করেছিল বোর্ড। ইতিমধ্যেই পড়ুয়াদের সুবিদার্থে ‘রোল নম্বর ফাইন্ডার’ চালু করল বোর্ড। সিবিএসই বোর্ডের তরফে জানানো হয়েছে, নতুন এই লিঙ্কটি সাহায্যে সহজেই নিজেদের রোল নম্বর খুঁজে বের করতে পারবেন পরীক্ষার্থীরা। এর পর সেই রোল নম্বরের মাধ্যমে দেখতে পাওয়া যাবে ফলাফল। লিঙ্কটি হল— cbse.nic.in and cbse.gov.in.

কীভাবে রোল নম্বর ফাইন্ডার অ্যাকসেস করা যাবে রইল বিস্তারিত।

সিবিএসই বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে যান। স্ক্রোল করে পেজের নিচে নামুন। ‘Roll Number Finder’ লেখা অংশের ওপরে ক্লিক করুন। এর পর একটা নতুন পেজ খুলবে। এরপর সেটায় ‘Continue লেখায় ক্লিক করুন। পরীক্ষার্থীরা নিজেদের শ্রেণি বাছুন। এর পর নিজের নাম, বাবার নামসহ প্রয়োজনীয় তথ্য দিন। এর পর দশম বা দ্বাদশের রোল নম্বর জানতে সার্চ করুন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD