শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
নওগাঁ-৬ আসনের নৌকার প্রার্থী হেলালকে ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময়

নওগাঁ-৬ আসনের নৌকার প্রার্থী হেলালকে ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময়

রহিদুল ইসলাম রাইপ, নওগাঁ প্রতিনিধিঃ

আসন্ন উপ-নির্বাচনে নওগাঁ-৬ আসনে আনোয়ার হোসেন হেলালকে সরকার দলীয় (নৌকার প্রার্থী) ঘোষণা করা হয়েছে।
এ উপলক্ষে বুধবার (৯ সেপ্টেম্বর) উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আত্রাই ও রাণীনগর উপজেলা আ’লীগ ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আ’লীগ মনোনিত প্রার্থী আনোয়ার হোসেন হেলালকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন।

পরে উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি মুক্তিযোদ্ধা আবদুর রউফ দুলুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন উপজেলা আ’লীগের সহ-সভাপতি আবদুল বারিক মোল্লা, সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ফরিদা পারভিন, সহ দপ্তর সম্পাদক আব্দুর রাজ্জাক, যুবলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সজল প্রমুখ। এসময় আ’লীগ ও তার অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় মনোনিত প্রার্থী আনোয়ার হোসেন হেলাল বলেন, আমরা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। আসন্ন উপ-নির্বাচনে সকলকে এক হয়ে নৌকাকে বিজয়ী করার লক্ষ্যে কাজ করতে হবে। কারণ দল আমার সবকিছু বিচার বিশ্লেষন করে উন্নয়নের প্রতিক নৌকা দিয়েছে কিন্তু এই নৌকা শুধু আমার একার নয় দুই উপজেলার সকলের প্রতিক। তাই অতীতের সকল ভেদাভেদ ভুলে আগামী নির্বাচনে বিপুল ভোটে নৌকাকে বিজয়ী করে জননেত্রী শেখ হাসিনাকে উপহার দিতে হবে। প্রয়াত সাংসদ ইসরাফিল আলমের অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করতে ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার বিজয়ের কোন বিকল্প নেই।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD