শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১৪ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
নিখোঁজ বাবার খুঁজে জবি শিক্ষার্থী সিয়াম

নিখোঁজ বাবার খুঁজে জবি শিক্ষার্থী সিয়াম

জবি প্রতিনিধি:
নিখোঁজ বাবাকে খুঁজছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সিয়াম। প্রায় ১৫ দিন ধরে নিখোঁজ রয়েছে তার বাবা। গত ২২ ডিসেম্বর সকালে নারায়ণগঞ্জের তুষারধারা, সাদ্দাম মার্কেট এলাকায় থেকে বের হয়ে আর ফিরে আসেনি।

পরিবার সূত্রে জানা যায়, নিখোঁজ মো: সোলায়মান আলী তালুকদার, ঢাকা শিক্ষাবোর্ডের অবসরপ্রাপ্ত সহকারি সচিব। তার বয়স ৬৩ বছর। তিনি শারীরিকভাবে অসুস্থ। নিখোঁজের সময় তার পরনে ছিল হলুদ রঙের গেঞ্জি আর ট্রাউজার। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। তার ব্যবহৃত মোবাইল নাম্বার (01873920726, 01711465572) দুটিও বন্ধ রয়েছে।

নিখোঁজ সোলায়মান আলীকে ফিরে পেতে সকলের কাছে অনুরোধ জানিয়েছেন পরিবার। যদি কোনো সহৃদয়বান ব্যক্তি উনাকে দেখে থাকেন, অনুগ্রহ করে ০১৬৭১৮৩৮৯০৫ ,০১৬৭০২৬৮৫৭৬ নাম্বারে যোগাযোগ করতে বলা হয়েছে ।

এ ঘটনায় নারায়ণগঞ্জে ফতুল্লা থানায় একটি জিডি করেছে পরিবার। গত ২৩ ডিসেম্বর জিডি করা হয়। জিডি নং ১২৯৯।

এবিষয়ে তদন্তের দায়িত্বে থাকা ফতুল্লা থানার এসআই মিনারুল কাজি বলেন, আমরা ওনাকে খুঁজে বের করার সর্বোচ্চ চেষ্টা করছি। সব থানায় বার্তা পাঠানো হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD