শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
নীলফামারী কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা প্রদান

নীলফামারী কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা প্রদান

খাদেমুল মোরসালিন শাকীর,নীলফামারী প্রতিনিধিঃ

মুজিববর্ষের মুলমন্ত্র কমিউনিটি পুলিশিং সর্বত্র এই প্রতিপাদ্য কে সামনে রেখে নীলফামারীতে কেক কাটার মধ্য দিয়ে কমিউনিটি পুলিশিং ডে পালন করা হয়। শনিবার সকালে কমিউনিটি পুলিশিং ফোরাম ও নীলফামারী জেলা পুলিশের সহযোগিতায় নীলফামারী শিল্পকলা একাডেমীতে অতিরিক্ত পুলিশ সুপার নীলফামারী সার্কেল ও পুলিশ সুপার (সাময়িক দায়িত্ব) রুহুল আমীন’র সভাপতিত্বে আলোচনা সভা ও পুরুষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এসময় ভিডিও কনফারেন্সে প্রধান অতিথি ছিলেন মাননীয় সংসদ সদস্য সাবেক সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নুর । নীলফামারী জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী, নীলফামারী জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, নীলফামারী পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, নীলফামারী জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ্যাড মমতাজুল হক, নীলফামারী উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ, নীলফামারী জজকোর্ট বিজ্ঞ পিপি এ্যাড অক্ষয় কুমার রায়সহ আরও অনেকে । এসময় শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং কর্মকর্তা হিসেবে ডোমার থানা সাব- ইন্সপেক্টর(নিরস্ত্র) মোঃ শাহ আলম ও ডোমার থানা কমিউনিটি পুলিশিং সদস্য হিসেবে কমিউনিটি পুলিশিং কমিটি যুগ্ম সম্পাদক মোঃ জাবেদুল ইসলাম সানবীমকে শ্রেষ্ঠ ক্রেষ্ট প্রদান করা হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD