রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
নোয়াখালীতে করোনায় আরও ১জনের মৃত্য,নতুন শনাক্ত ১০২ জন

নোয়াখালীতে করোনায় আরও ১জনের মৃত্য,নতুন শনাক্ত ১০২ জন

জেলা প্রতিনিধি নোয়াখালী

নোয়াখালীতে দিন দিন বেড়ে চলেছে করোনা ভাইরাসের প্রকোপ। জেলায় গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২৬ জনে।

এছাড়া জেলায় নতুন করে আরও ১০২ জনের করোনা শনাক্ত হয়েছে। ৩৮৭ জনের পরীক্ষায় এটি শনাক্ত হলো। জেলায় আক্রান্তের হার ২৬ দশমিক ৩৬ শতাংশ।

শনিবার (১২ জুন) সকালে নোয়াখালী জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আক্রান্ত মধ্যে সদর উপজেলায় আক্রান্ত ৫৯ জন, বেগমগঞ্জে ১১ জন, কবিরহাটে ৫জন, কোম্পানীগঞ্জে ১৪জন, সেনবাগে ৩জন, সোনাইমুড়ীতে ৬জন, সুবর্ণচরে ১জন ও চাটখিলে ৩জন।

তিনি আরও জানান, জেলায় এ নিয়ে মোট আক্রান্ত নয় হাজার ৫৭৫জন। আক্রান্তের হার ১০ দশমিক ৪২ শতাংশ। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১২৬ জন। মৃত্যুর হার এক দশমিক ৩২ শতাংশ।

আইসোলেশনে চিকিৎসাধীন আছেন দুই হাজার ৪১৭ জন। কোভিড ডেডিকেটেড হাসপাতালে (শহীদ ভুলু স্টেডিয়াম) ভর্তি আছেন ৪৮জন ও আইসোলেশনে আছেন ১০ জন।
উল্লেখ্য, আক্রান্তের হার বেশি হওয়ায় নোয়াখালী পৌরসভা ও সদর উপজেলার ছয় ইউনিয়নে লকডাউনের সময়সীমা আরও সাতদিন বাড়িয়ে আগামী শুক্রবার (১৮ জুন) পর্যন্ত করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD