শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৬ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
নোয়াখালীতে জেলা রোভার মেট কোর্স উদ্বোধন করেন নোবিপ্রবির উপাচার্য

নোয়াখালীতে জেলা রোভার মেট কোর্স উদ্বোধন করেন নোবিপ্রবির উপাচার্য

ইব্রাহিম খলিল শিমুল, নোয়াখালী।

বাংলাদেশ স্কাউটস নোয়াখালী জেলা রোভার কর্তৃক আয়োজিত ৮ম জেলা রোভার মেট কোর্সের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

গতকাল (২৭ অক্টোবর) বুধবার সন্ধা ৭ টায় চৌমুহনী সরকারি এস.এ. কলেজ শিক্ষক মিলনায়তন পরিষদ কক্ষে এই প্রোগ্রাম উদ্বোধন করেন।

এসময় জেলা রোভার কমিশনার ও চৌমুহনী সরকারি এস.এ কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: আবুল বাশারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) উপাচার্য প্রফেসর ড. মো: দিদার-উল-আলম।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর আবু তাহের খান, প্রফেসর মো: মন্জুরুল হক, জেলা রোভার কোষাধ্যক্ষ প্রফেসর মো: ইসমাইল হোসেন, সম্পাদক মো: আবদুল জলিল, রোভার লিডার ও কোর্স লিডার মো: নুরুল আফছার, সহকারী কমিশনার মো: জিয়াউল হক হায়দার ও কৃষ্ণা দাস, প্রোগ্রাম সমন্বয়ক মো: সাফায়াত উদ্দিন, নোবিপ্রবির সহকারী অধ্যাপক মো: নাজমুস সাকিব খান ও আরএসএল মো: সিয়াম, জেলা স্কাউট সম্পাদক আহম্মদ হোসেন ধনু’সহ অন্যান্য অতিথি বৃন্দ।

এবং অগ্রদূত ও ত্রৈ-মাসিক রোভার পত্রিকার জেলা প্রতিনিধি ইব্রাহিম খলিল শিমুল, সিনিয়র রোভার মেট মো: সাইফুল ইসলাম ও অন্যান্য প্রতিষ্ঠানে সিনিয়র রোভার মেট’সহ আরো অনেকে।

উক্ত প্রোগ্রামে রোভার অঞ্চলের প্রতিনিধি ও প্রশিক্ষক হিসেবে পিআরএস মোহাম্মদ কায়েস ও মো: আফরোজ সরকার। এবং নোয়াখালীর পিআরএস মো: ইফতেখার আল-হোসাইন রন্জু।

বাংলাদেশ স্কাউটস নোয়াখালী জেলা রোভার সম্পাদক মো: আবদুল জলিল জানান, ৮ম জেলা রোভার মেট কোর্সে জেলার বিভিন্ন প্রতিষ্ঠান থেকে রোভার ৪২ ও গার্ল-ইন রোভার ২৮ জন’সহ মোট ৬০ জন অংশগ্রহণ করেছে।

এছাড়াও প্রশিক্ষক ১০ জন ও সেচ্ছাসেবী ১০ জন’সহ মোট ৮০ জন মিলেই এই প্রোগ্রাম চলমান রয়েছে। এবং এটি আগামী ৩০ অক্টোবর সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে শেষ হবে বলে জানান তিনি।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD