রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
নোয়াখালীতে দুর্যোগ মোকাবেলায় ৩৯০টি সাইক্লোন শেল্টার প্রস্তুত

নোয়াখালীতে দুর্যোগ মোকাবেলায় ৩৯০টি সাইক্লোন শেল্টার প্রস্তুত

নোয়াখালী প্রতিনিধি।।
ঘূর্ণিঝড় ইয়াস উপলক্ষে করনীয় নিয়ে নোয়াখালীতে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

সোমবার (২৪ মে) দুপুরে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান জানান, জরুরি অবস্থা মোকাবেলার জন্য উপকূলীয় এলাকার স্কুলগুলোর চাবি প্রশাসনের নিয়ন্ত্রণে নিয়ে নেওয়া হয়েছে। পানি উন্নয়ন বোর্ডকে উপকূলীয় অঞ্চলের বেড়িবাঁধগুলো দেখ ভাল করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

ঘূর্ণিঝড় ইয়াস থেকে নোয়াখালীর উপকূলীয় অঞ্চলের বাসিন্দাদেও ক্ষয়ক্ষতি থেকে রক্ষায় ৩৯০ সাইক্লোন শেল্টার প্রস্তুত রয়েছে। জরুরি প্রয়োজনে উপজেলা গুলোতে সর্বমোট ২ কোটি ৪৪ লাখ টাকা মজুদ রাখা হয়েছে। দুর্যোগের আগে ও পরে চিকিৎসাসেবা নিশ্চিত করতে মেডিকেল টিম গঠন করার নির্দেশ দেওয়া হয়েছে। দুর্ঘটনা থেকে রক্ষার জন্য জেলা-উপজেলা প্রশাসন, জেলা-থানা পুলিশ প্রশাসন, স্বাস্থ্য বিভাগের হটলাইন নম্বরগুলো ২৪ ঘণ্টা চালু থাকবে। নম্বরগুলো জনসাধারণের জন্য প্রচারের ব্যবস্থা করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Comments are closed.




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD