সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
নোয়াখালীতে পশুরহাট বসাতে বাধা দেয়ায় ম্যাজিস্ট্রেটের গাড়ি ভাংচুর, গোবর নিক্ষেপ

নোয়াখালীতে পশুরহাট বসাতে বাধা দেয়ায় ম্যাজিস্ট্রেটের গাড়ি ভাংচুর, গোবর নিক্ষেপ

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর কবিরহাটে পশুরহাট বসাতে বাধা দেয়ায় জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দেবব্রত দাশের গাড়িতে গোবর নিক্ষেপ ও ভাংচুর করে তাকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (১২ জুলাই) বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের নবগ্রামের চিরিঙ্গা বাজারে এই ঘটনা ঘটে।

স্থানীয়দের অভিযোগ, কবিরহাট উপজেলার চিরিঙ্গা বাজার পরিচালনা কমিটির যোগসাজশে কঠোর বিধিনিষেধ অমান্য করে বসেছিল ঈদ উল আযহা উপলক্ষে কোরবানির পশুর হাট। খবর পেয়ে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দেবব্রত দাশ ঘটনাস্থলে গিয়ে পশুরহাট বন্ধ করার নির্দেশ দেয়।

এ সময় চিরিঙ্গা বাজার পরিচালনা কমিটির কয়েকজন নেতৃবৃন্দের উসকানিতে উপস্থিত জনতা বিক্ষুদ্ধ হয়ে জেলা ম্যাজিস্ট্রেটের গাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করে এবং গাড়িতে গোবর নিক্ষেপ করে তাকে অবরুদ্ধ করে রাখে। পরে খবর পেয়ে কবিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসিনা আক্তার ও কবিরহাট থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে জানতে ধানসিঁড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও চিরিঙ্গা বাজার পরিচালনা কমিটির সভাপতি আবদুল মান্নানের ফোনে একাধিকবার কল করা হলে ফোন বন্ধ পাওয়া যায়।

কবিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসিনা আক্তার জানান, পশুরহাট বন্ধে নির্দেশনা দিলে ম্যাজিস্ট্রেটের গাড়িতে হামলার ঘটনা ঘটে। তবে গাড়িতে গোবর নিক্ষেপের কথা আমার জানা নেই। উপস্থিত এলাকাবাসীর ভাষ্যমতে অভিযুক্তদের বিরুদ্ধে এ ঘটনায় মামলা দায়ের করা হবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD