রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
নোয়াখালী হাতিয়ায় কোস্টগার্ডের হাতে অস্ত্রসহ ধরা খেল জলদস্যু

নোয়াখালী হাতিয়ায় কোস্টগার্ডের হাতে অস্ত্রসহ ধরা খেল জলদস্যু

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়া থেকে অস্ত্রসহ এক জলদস্যুকে আটক করেছে কোস্টগার্ড।

বুধবার দিবাগত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নিঝুম দ্বীপ এলাকার সিরাজের বাড়িতে অভিযান চালিয়ে ওই জলদস্যুকে আটক করে হাতিয়া কোস্টগার্ড। এসময় ঘটনাস্থল থেকে একটি একনলা দেশি শর্টগান,তিন রাউন্ড গুলি,তিন টি অবৈধ পাইরোটেকনিক, দুই টি রামদা উদ্ধার করা হয়।

আটককৃত মো. ইলিয়াছ (৩৮) উপজেলার নিঝুম দ্বীপ ইউনিয়নের মদিনা গ্রামের মৃত মো.সিরাজের ছেলে।

বৃহস্পতিবার (৫ আগস্ট) সকাল ১০টায় হাতিয়া কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট এ এস এম লুৎফর রহমান এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গতকাল বুধবার সন্ধ্যা ৬টার দিকে একটি গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্টগার্ড স্টেশন হাতিয়ার একটি দল স্টেশন কমান্ডার লে. এ এস এম লুৎফর রহমানের নেতৃত্বে ও হাতিয়ার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সজীব কান্তি রুদ্রের উপস্থিতিতে উপজেলার নিঝুম দ্বীপ এলাকার সিরাজের বাড়িতে রাত ১০টার দিকে একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানে একটি একনলা দেশি শর্টগান,তিন রাউন্ড গুলি,তিন টি অবৈধ পাইরোটেকনিক, দুই টি রামদাসহ জলদস্যু ইলিয়াছকে আটক করে।

তিনি আরও জানান, এ ঘটনায় আসামিও অস্ত্র হাতিয়া থানায় হস্তান্তর ও কোস্টগার্ড বাদী হয়ে অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD