শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে

পদ্মা

সাবেরা আতিক

দিলাম লিখে স্বপ্ন তোমায়
যতখুশি পা ভেজাই পদ্মায়
তীরে দাড়িয়ে দেখো ওগো তুমি যতদূর দুটি চোখ যায়।

নুপুর পায়ে গাঁয়ের মেয়ে
পা দোলে গো পদ্মায়
দেখতে যদি চাওগো তোমরা
এসো তবে আমার গাঁয়।

ঢেউ টলমল মন দুলে যায়
পা ভিজে যায় পদ্মায়
অপরুপ সৌন্দর্য কেবল
আছে সেথা আমার গাঁয়।

আরো আছে পদ্মার মাঝি
গুনগুনিয়ে গান গায়
রাখাল বালক বাজায় বাঁশি
সাঁঝের বেলা বয়ে যায়।

ধানের খেতে বাতাস দোলে
মন ময়ুরী নেচে যায়
আসবে বলে বন্ধু তুমি
পদ্মার ঢেউ উথালায়।।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD