শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
পরীক্ষায় পাস আশরাফুল

পরীক্ষায় পাস আশরাফুল

চলতি মাসে শুরু হবে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ। এই টুর্নামেন্টের জন্য সোমবার (৯ নভেম্বর) থেকে শুরু হয়েছে ক্রিকেটারেদের ফিটনেস পরীক্ষা।

আর এই ফিটনেস টেস্টে পাস করেছেন দেশের ক্রিকেটের অভিজ্ঞ ব্যাটসম্যান মোহাম্মদ আশরাফুল। ফিটনেস টেস্টে ৩৬ বছর বয়সী তারকা পাস করলেও ফিটনেস স্কোরে পুরোপুরি খুশি হতে পারেননি তিনি। প্রত্যাশা ছিল আরও ভালো করার।

সোমবার মিরপুরে ফিটনেস টেস্ট শেষে সাংবাদিকদের একথা জানিয়েছে তিনি। ফিটনেস টেস্টে পাস মার্ক ছিল ১১। আর আশরাফুলের স্কোর ছিল ১১.৪। তিনি জানিয়েছেন, কিছুটা ঠান্ডা লাগার কারণে পুরোপুরিভাবে চেষ্টা করতে পারেননি।

আশরাফুল বলেন, ‘প্রায় ৮-৯ মাস পর হোম অব ক্রিকেটে এসেছি। আমি শেষ আড়াই তিন মাস ব্যক্তিগতভাবে অনুশীলন করেছি। আমার বাসার সামনে স্কিল ট্রেনিং। ধানমন্ডিতে গিয়ে জিম সেশন এবং প্রচুর ম্যাচ খেলেছি শেষ দুই মাস। ঢাকার যেকোনো জায়গাতেই সুযোগ করে ম্যাচ খেলার চেষ্টা করেছি। ফিটনেস টেস্টে ১১.৪ হয়েছে। আরেকটু ভালো হলে ভালো হতো। শেষ তিন চারদিন ঠান্ডার কারণে যেটা আশা করেছিলাম সেটা দিতে পারিনি। তারপরও খুশি। ‘

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD