শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
পাবনায় চিরনিদ্রায় শায়িত ‘স্কয়ার মাতা’ অনিতা চৌধুরী

পাবনায় চিরনিদ্রায় শায়িত ‘স্কয়ার মাতা’ অনিতা চৌধুরী

নিউজ ডেস্ক।।
সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায় চিরবিদায় নিলেন দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্যামসন এইচ চৌধুরীর স্ত্রী অনিতা চৌধুরী। সোমবার (১৪ নভেম্বর) দুপুরে পাবনা সদর উপজেলার বৈকন্ঠপুরের এস্ট্রাস খামারবাড়িতে স্বামী স্যামসন এইচ চৌধুরীর সমাধির পাশে তাকে সমাহিত করা হয়।

এ সময় অনিতা চৌধুরীর বড় ছেলে স্কয়ার গ্রুপের চেয়ারম্যান স্যামুয়েল এস চৌধুরী, মেয়ে স্কয়ার গ্রুপের ভাইস চেয়ারম্যান রত্না পাত্র, মেজো ছেলে স্কয়ার ফার্মার ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী, ছোট ছেলে স্কয়ার টয়লেট্রিজের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী পিন্টুসহ শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।

এছাড়াও অনিতা চৌধুরীর কবরে ফুলেল শ্রদ্ধা জানান পাবনার জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন, পুলিশ সুপার আকবর আলী মুন্সী,এফবিসিসিআই’র সাবেক সভাপতি একে আজাদ, বিসিআইএ’র সাবেক সভাপতি আলহাজ মাহবুবুর রহমান, পাবনা প্রেস ক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমানসহ ঢাকার বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ।

এর আগে সকাল ৯টার দিকে ঢাকা থেকে পাবনার আতাইকুলা চার্চে অনিতা চৌধুরীর মরদেহ নিয়ে আশা হয়। সেখানে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। সকালে তার মরদেহ নিজ বাড়ি আতাইকুলায় এসে পৌঁছালে সেখানে শোকের ছায়া নেমে আসে স্বজনদের মাঝে। পরে আতাইকুলা চার্চে অনুষ্ঠিত হয় মহীয়সী এই নারীর অন্তষ্টিক্রিয়া। সেখনে বিশেষ প্রার্থনা পরিচালনা করেন চার্চের ফাদার রুবেন সলিল বিশ্বাস। পরিবারের পক্ষ থেকে সেখানে বক্তব্য দেন মেজো ছেলে স্কয়ার গ্রুপের পরিচালক তপন চৌধুরী।

এ সময় অনিতা চৌধুরীর দেবর সমর চৌধুরী ও ভাতিজা সুদিপ্তা চৌধুরী, ভাতিজি জামাই স্যামুয়েল আশিষ বিশ্বাস বলেন, অনিতা চৌধুরী ছিলেন একজন মহীয়সীও কোমলমতি নারী। সবার সঙ্গে হাসিমুখে কথা বলতেন। পাবনার মাটি ও মানুষকে নিয়ে ভাবতেন। গরিব ও দুঃখী মানুষের পাশে দাঁড়াতেন। নিজের প্রার্থনায় দেশ ও মানুষের কল্যাণ কামনা করতেন।

বাংলাদেশ ব্যাপ্টিস্ট ফেলোশিপের সাধারণ সম্পাদক লিয়র পি সরকার বলেন, স্কয়ার গ্রুপের মাতা হিসেবে পরিচিত ছিলেন মিসেস অনিতা চৌধুরী। তিনি অসহায় শিশুদের কথা ভাবতেন। তাদের জন্য খাবার পাঠাতেন। তিনি ছিলেন লাখো মানুষের প্রাণশক্তি। সবসময় মানুষের কর্মসংস্থান তৈরির মাধ্যমে মানবসম্পদ গড়ার বিষয়ে ভাবতেন। ব্যবহারে অত্যন্ত নম্র-ভদ্র ও বিনয়ী পেয়েছি আমরা । অনিতা চৌধুরীর মৃত্যু শুধু পাবনা নয়, বাংলাদেশের জন্য একটি অপূরণীয় ক্ষতি। তার শূন্যতা পূরণ হওয়ার নয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD