… জায়েদ ফরিদ
কাঁচের পুতুল
ফেটে যায় ভেঙে যায় ঠুনকো
এরকম ভঙ্গুর খেলনা নিয়ে
দারুণ অসাবধানে খেলা করে
পিছল আঙুল
ফেটে গেলে
ভেঙে গেলে হাত পা নাসিকা
নতুন বায়না–
তছনছ যুবক বাগান
এ ফাটল কেউ জুড়তে পারে না
বলে যারা, সবাই মিথ্যুক তারা
আসলে জানে না তারা খেলাটাই
খেলনা ভঙ্গুর, ভাঙবেই
তোমরা এবার জোড়া দাও তাকে
কীভাবে, তা জানো তোমরাই
এসব শোনার পর
খেলা ছেড়ে উঠে গেলে ভেবে নেব–
যুবতী হওনি তুমি
—
Leave a Reply