শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
ট্যুরিস্ট পুলিশ সদর দপ্তরে অগ্নি নির্বাপক মহড়া অনুষ্ঠিত

ট্যুরিস্ট পুলিশ সদর দপ্তরে অগ্নি নির্বাপক মহড়া অনুষ্ঠিত

বাকের সরকার বাবর।।

বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশ সদরদপ্তর উদ্যোগে ও ঢাকার ফায়ার সার্ভিসের সার্বিক সহায়তায় বনশ্রী সদরদপ্তর মাঠে এক অগ্নি নির্বাপক মহড়া অনুষ্ঠিত হয়েছে।
আজ ১১/০৯/২০২২ খ্রিঃ রবিবার সকাল ৯.৩০ টায় ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টার্স মাঠে ট্যুরিস্ট পুলিশের ভারপ্রাপ্ত প্রধান ডিআইজি মোঃ ইলিয়াছ শরীফ বিপিএম(বার) পিপিএম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ট্যুরিস্ট পুলিশের ভারপ্রাপ্ত প্রধানের নেতৃত্বে ও ঢাকার ফায়ার সার্ভিসের সহায়তায় ১০ জন ফায়ার ফাইটার ও ৬০ জন ট্যুরিস্ট পুলিশ সদস্য যে কোন স্থানে গ্যাস সিলিন্ডার সহ যে কোন অগ্নিকান্ডের ঘটনা ঘটলে বিচলিত না হয়ে কি ভাবে আগুন নিভানো যায় সে বিষয়ে প্রত্যক্ষ অগ্নি নির্বাপক মহড়াটি করেন।
অগ্নি নির্বাপন মহড়া শেষে প্রধান অতিথি ডিআইজি বলেন, প্রতিবছর আমাদের এখানে একটা মহড়া হয়। সিভিল ডিফেন্স ও ফায়ার সার্ভিস তারা যে কাজ করেন সেটাই এখানে (মহড়ায়) দেখি। এ মহড়াটা তাদের। মহড়ার পেছনে যে মহড়া আছে সেটা তাদের তত্ত্বাবধানে হয়। তারা জানেন আমাদের পরিকল্পনা। তিনি বলেন, বহুতল ভবনে আগুন লাগলে কি হবে আমরা তো দেখছি না। সেটা ভয়াবহ হতে পারে। আমরা চর্চা রাখছি।
ট্যুরিস্ট পুলিশের মিডিয়া শাখার প্রধান পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল হালিম বলেন আমরা সাধারণত ফায়ার সার্ভিস থেকে আশা করি উদ্ধার তৎপরতা কিভাবে করা যায়। আমাদের হাইডেন পিলার/ হাইডেন পাইপ দিয়ে পানি নেভানো সম্ভব। ফায়ার সার্ভিসের কাজ হিডেন (দৃষ্টির আড়ালে থাকা) পিলার/হিডেন পাইপ ঠিক আছে কিনা পরীক্ষা করা। আমাদের ভুলভ্রান্তি থাকলে দেখিয়ে দেওয়া ও গাইড করা। যাতে আমরাও প্রস্তুত থাকি ফায়ার ফাইটিং করার জন্য।
অনুষ্ঠানে ট্যুরিস্ট পুলিশের অতিঃ ডিআইজি , পুলিশ সুপারসহ সকল পদ মর্যদার অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন। খিলগাঁও ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন ম্যানেজার মোঃ হাসান আলীর নেতৃত্বে ফায়ার সার্ভিসের একটি চৌকস দল অগ্নি নির্বাপনের বিভিন্ন কলাকৌশল প্রদর্শন করেন। প্রধান অতিথি সহ সকল অফিসার ও ফোর্স অগ্নি নির্বাপন মহড়া প্রত্যক্ষ করেন এবং ট্যুরিস্ট পুলিশের সদস্যরা ফায়ার এস্টিংগোয়েসার সহ অগ্নি নির্বাপনের বিভিন্ন যন্ত্রপাতির ব্যবহার সম্পর্কে সম্মুখ জ্ঞান ধারণ করেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD