শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৮ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
পূজা উপলক্ষে আখাউড়া স্থলবন্দরে আমদানি-রফতানি বাণিজ্য সাত দিন বন্ধ থাকবে

পূজা উপলক্ষে আখাউড়া স্থলবন্দরে আমদানি-রফতানি বাণিজ্য সাত দিন বন্ধ থাকবে

লিয়াকত মাসুদ, বিশেষ প্রতিনিধি।।

শারদীয় দুর্গোৎসব ও লক্ষ্মীপূজা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে আমদানি-রফতানি বাণিজ্য সাত দিন বন্ধ থাকবে। অন্যদিকে পূজা উপলক্ষে ব্যবসায়ীরা বন্দর দিয়ে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধের ঘোষণা দিলেও সরকারি ছুটি ছাড়া অন্যান্য দিন বন্দরের কার্যক্রম চালু থাকবে বলে কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে।

আখাউড়া স্থলবন্দর আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম জানান, আগামী ২২ অক্টোবর (বৃহস্পতিবার) থেকে ২৬ অক্টোবর (সোমবার) পর্যন্ত শারদীয় দুর্গোৎসব উপলক্ষে টানা ৫দিন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকবে।

পরে ৩০ অক্টোবর (শুক্রবার) সাপ্তাহিক ছুটির কারণে বন্দরের সব কার্যক্রম বন্ধ থাকলেও লক্ষ্মীপূজা উপলক্ষে ৩১ অক্টোবর (শনিবার) বাণিজ্য বন্ধ থাকবে। ১ নভেম্বর সকাল থেকে মাছ রফতানির মধ্য দিয়ে স্থলবন্দরে আমদানি-রফতানি কার্যক্রম ফের শুরু হবে বলে জানান তিনি।

আখাউড়া স্থলবন্দরের রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ আলী জানান, পূজা উপলক্ষে ব্যবসায়ীরা বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধের ঘোষণা দিলেও সরকারি ছুটি ছাড়া অন্যান্য দিন বন্দরের কার্যক্রম চালু থাকবে।

আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট ইনচার্জ আবদুল হামিদ জানান, শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বন্দরের বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকলেও করোনা পরিস্থিতির কারণে দু’দেশে আটকে পড়া পাসপোর্টধারী ও কূটনৈতিক পাসপোর্টধারী যাত্রী পারাপার অন্যদিনের মতোই স্বাভাবিক থাকবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD