শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
প্রথম ধাপে ইভিএমে পৌর নির্বাচন, তফসিল সোমবারের মধ্যে

প্রথম ধাপে ইভিএমে পৌর নির্বাচন, তফসিল সোমবারের মধ্যে

নিউজ ডেস্কঃ

প্রথম ধাপের পৌরসভা নির্বাচনের তফসিল আগামী রোববার বা সোমবার ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব মো. আলমগীর।

তিনি জানান, প্রথম ধাপের ভোট হবে ২৭ থেকে ২৯ ডিসেম্বর। তবে বিষয়টি কমিশনের অনুমোদনের ওপর নির্ভর করছে।

বৃহস্পতিবার নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা জানান।
ইসি সূত্রে জানা গেছে, কমিশনে সম্ভাব্য দুটি তারিখ নির্ধারণ করে তফসিল ঘোষণার অনুমোদন সংক্রান্ত ফাইল তোলা হয়েছে। ১৭ নভেম্বর বা ২৫ নভেম্বরের মধ্যে তফসিল ঘোষণার প্রস্তাব দেয়া হয়েছে। ইতোমধ্যে ১৭ নভেম্বর পার হয়ে যাওয়ায় ২৫ নভেম্বরের মধ্যে তফসিল ঘোষণার বিষয়টি অনুমোদন হতে পারে।

নির্বাচনের বিষরে ইসির সিনিয়র সচিব বলেন, আগামী রোব বা সোমবার তফসিল ঘোষণা করা হতে পারে। আর ভোট হতে পারে ২৭ থেকে ২৯ ডিসেম্বর। প্রথম ধাপের সবকটি পৌরসভায় ইভিএমে ভোট হবে। তিনি আরও জানান, চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের বিষয়ে ডিসেম্বরে সিদ্ধান্ত নেয়া হবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD