শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৮ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
প্রবাসীদের ওয়ানস্টপ সেবা কার্যক্রম চালু করা হবে : মন্ত্রী

প্রবাসীদের ওয়ানস্টপ সেবা কার্যক্রম চালু করা হবে : মন্ত্রী

ছবি: সংগৃহীত
নিউজ ডেস্কঃ

বিদেশগামী ও বিদেশফেরত কর্মীরা যেন সহজেই সরকারি সেবা পায়, সেদিকে লক্ষ্য রাখতে হবে বলেছেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। প্রবাসী কর্মীদের জন্য সেবার মান বাড়াতে সম্মিলিতভাবে কাজ করতে হবে। প্রয়োজনে ওয়ানস্টপ সেবা কার্যক্রম চালু করতে হবে।

সোমবার বেলা ৩ টায় সংসদ ভবনের পশ্চিম ব্লকের ২য় লেভেলের কেবিনেট কমিটি কক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ১১তম সভায় মন্ত্রী এ কথা বলেন।

কমিটির সভাপতি আনিসুল ইসলাম মাহমুদ এমপি’র সভাপতিত্বে উক্ত সভায় বক্তব্য রাখেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি,কমিটির সদস্য অধ্যাপক মোঃ আলী আশরাফ এমপি, মৃণাল কান্তি দাস এমপি, পংকজ নাথ এমপি এবং মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীনসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়,বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যাবস্থাপনা পরিচালক মোকাব্বির হোসেন,সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব আব্দুল্লাহ আল মাসুদ চৌধুরী, এন আর বি-সি আই পি এসোসিয়েশন সভাপতি মাহতাবুর রহমান প্রমুখ।

উক্ত সভায় বক্তারা নিরাপদ, নিয়মিত ও দায়িত্বশীল অভিবাসন নিশ্চিত করতে বিমান সেবা এবং ইমিগ্রেশন ও পাসপোর্ট ইস্যু নিয়ে আলোচনা করেন।

সভাশেষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি আন্তর্জাতিক অভিবাসী দিবস ২০২০ উপলক্ষে মন্ত্রণালয়ের প্রকাশিত স্মরণিকার কপি কমিটির সভাপতি ও সদস্যদের হাতে তুলে দেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD