শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
বউয়ের বিরুদ্ধে কথা বললে আইনগত ব্যবস্থা নেব: নাসির

বউয়ের বিরুদ্ধে কথা বললে আইনগত ব্যবস্থা নেব: নাসির

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ

সামাজিক যোগাযোগ মাধ্যমে বা অন্য কোথাও কোনো ব্যক্তি ‘বাজে’ মন্তব্য করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন জাতীয় দলের ক্রিকেটার নাসির হোসেন। তিনি বলেন, আপনাদের সবারই মা-বোন আছে। ওর (তামিমা) কি সুখে থাকার কোনো অধিকার নেই?

বুধবার (২৪ ফেব্রুয়ারি) সস্ত্রীক এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন নাসির।

জাতীয় দলের এই অলরাউন্ডার বলেন, সে তো এখন আমার স্ত্রী। আমার স্ত্রীর বিরুদ্ধে রাকিব সাহেব (তামিমার সাবেক স্বামী) বা যে কেউ বাজে কথা বললে আইনি ব্যবস্থা নেব।

সংবাদ সম্মেলনে তামিমা বলেন, সাবেক স্বামী রাকিবকে তালাক দিয়েই নাসিরকে বিয়ে করেছি। ২০১৭ সালে তাকে তালাক দেই। রাকিবের সঙ্গে আমার বিয়ে হয়েছিল এবং আমাদের একটি সন্তান আছে। এছাড়া, রাকিব যেসব কথা বলছেন তার সবই মিথ্যা।

বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হতে না হতেই শুরু হয় বিতর্ক।

তামিমা সুলতানা তাম্মির সাবেক স্বামী পরিচয় দিয়ে রাকিব হাসান নামে এক ব্যক্তি অভিযোগ করেন, তাকে ডিভোর্স না দিয়েই আবার বিয়ের পিঁড়িতে বসেন তামিমা। এ অভিযোগে উত্তরা পশ্চিম থানায় একটি সাধারণ ডায়েরিও (জিডি) করেন রাকিব। থানায় তামিমার সঙ্গে দীর্ঘ সম্পর্কের কথা জানিন তিনি।

জানা যায়, তামিমার সঙ্গে রাকিবের ১১ বছরের সংসারে ৮ বছরের একটি মেয়েও আছে।

এরপর এ ঘটনায় একটি লিগ্যাল নোটিশ পাঠান তিনি। প্রতারণার হাত থেকে বাঁচতে বিয়ে ও ডিভোর্স রেজিস্ট্রেশন প্রক্রিয়া ডিজিটাল করার নির্দেশনা চেয়ে আইন বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব ও ধর্ম মন্ত্রণালয়ের সচিবকে লিগ্যাল নোটিশটি পাঠানো হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD