শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
বয়স ২৫ হলেই মিলবে করোনার টিকা

বয়স ২৫ হলেই মিলবে করোনার টিকা

নিউজ ডেস্ক।।
ছবিঃ সংগ্রহিত
করোনার টিকা নেওয়ার সর্বনিম্ন বয়সসীমা ২৫ বছর নির্ধারণ করেছে সরকার। এখন থেকে ২৫ বছর বয়স হলেই নাগরিকরা করোনার টিকা নিতে পারবেন। বয়সের নতুন এই সীমা নির্ধারণের কারণে টিকার জন্য নিবন্ধনে সুরক্ষা অ্যাপেও পরিবর্তন আনা হয়েছে। অ্যাপে টিকা গ্রহণের সর্বনিম্ন বষসসীমা ২৫ বছর উল্লেখ করা আছে।

বৃহস্পতিবার (২৯ জুলাই) এ বিষয়ে জানতে চাইলে স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর ডা. নাজমুল ইসলাম বলেন, এখন আমরা কোনো চিঠি পাইনি। তবে সুরক্ষা অ্যাপে গেলেই দেখতে পাবেন, সেখানে টিকা গ্রহণের সর্বনিম্ন বয়সসীমা ২৫ উল্লেখ করা আছে।

এর আগে গত ১৯ জুলাই করোনার টিকা নেওয়ার সর্বনিম্ন বয়সসীমা ৩০ বছর নির্ধারণ করেছিল স্বাস্থ্য অধিদপ্তর। এর দুই সপ্তাহ আগে গত ৫ জুলাই করোনার টিকা নেওয়ার সর্বনিম্ন বয়স ৩৫ বছর করা হয়েছিল।

নতুন বয়সসীমা নির্ধারণ করায় বৃহস্পতিবার থেকেই ২৫ বছর বয়সী বাংলাদেশি নাগরিক সুরক্ষা ওয়েবসাইটে (surokkha.gov.bd) প্রবেশ করে করোনার টিকার জন্য নিবন্ধন করতে পারবেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD