শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
বাংলাদেশের নাগরিকদের মালয়েশিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞা

বাংলাদেশের নাগরিকদের মালয়েশিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞা

নিউজ ডেস্কঃ

চলমান করোনাভাইরাস পরিস্থিতিতে বাংলাদেশসহ ৪ দেশের নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে মালয়েশিয়া। দেশগুলো হলোঃ শ্রীলঙ্কা, পাকিস্তান ও নেপাল।

বুধবার দেশটির সিনিয়র মন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকোব এ ঘোষণা দেন। কিন্তু, কবে থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে তা তিনি জানাননি।

ইসমাইল সাবরি ইয়াকোব বলেন, ‘এই দেশগুলোর নাগরিকদের ওপর দীর্ঘমেয়াদী সোশ্যাল ভিজিট পাস, ব্যবসায়িক ভ্রমণ ও পর্যটনের ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে। তবে, কূটনৈতিক পাসপোর্টধারী ও ভিয়েনা কনভেনশন অন ডিপ্লোমেটিক রিলেশনস-১৯৬১-তে বর্ণিত কর্মকর্তাদের ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে না।’

এর আগে, ২৮ এপ্রিল থেকে করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্টের সংক্রমণ ঠেকাতে ভারতের সাথে ফ্লাইট চলাচলে নিষেধাজ্ঞা দেয় মালয়েশিয়া। মালয়েশিয়ার ওয়ার্ক পারমিট আছে এমন জাহাজ ও ভারতীয় নাগরিকদের প্রবেশে এ নিষেধাজ্ঞা দেয়া হয়।

এছাড়া কূটনৈতিক পাসপোর্টধারী ও অফিসিয়াল কর্মকর্তাদের ক্ষেত্রেও দেশটিতে প্রবেশের পর ১৪ দিন বাধ্যতামূলকভাবে কোয়ারেন্টিনে থাকতে হবে বলে জানা যায়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD