শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৩ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
বাংলাদেশ ছাত্রলীগের অন্যতম সুপার ইউনিট তিতুমীর কলেজ ছাত্রলীগ ঈদ পরবর্তী সময়েও ক্যাম্পাসে সরব

বাংলাদেশ ছাত্রলীগের অন্যতম সুপার ইউনিট তিতুমীর কলেজ ছাত্রলীগ ঈদ পরবর্তী সময়েও ক্যাম্পাসে সরব

সিয়াম মাহমুদ
সরকারি তিতুমীর কলেজ

ঈদের পর আবারও প্রাণ ফিরেছে সরকারি তিতুমীর কলেজ ক্যাম্পাস রাজনীতিতে। সিয়াম সাধনার মাস শেষে পবিত্র ঈদের পরবর্তী সময়েও ক্যাম্পাসে সরব রয়েছে রাজধানীর সরকারি তিতুমীর কলেজ শাখা ছাত্রলীগ।

আজ ১১ ই মে রোজ বুধবার সকাল ১১ টায় একঝাঁক নেতাকর্মীদের নিয়ে সপ্তাহিক মিছিলের ন্যায় ঈদ পরবর্তী সময়ে নিজ ক্যাম্পাসে বিশাল মহড়া দিয়েছে সরকারি তিতুমীর কলেজ শাখা ছাত্রলীগ।

সরকারি তিতুমীর কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মোঃ রিপন মিয়া বলেন, মা-মাটি ও মানুষের টানে, শিক্ষা শান্তি প্রগতি বাংলাদেশ ছাত্রলীগের মূলনীতির আদর্শকে ধারণ করে বাংলাদেশ ছাত্রলীগের নেতৃত্বে আমরা সরকারি তিতুমীর কলেজে রাজনীতি করেছি। ঈদের পূর্বেও আমাদের সাংগঠনিক কার্যক্রম চলমান ছিলো, এখন ঈদ পরবর্তী সময়ে আমাদের নেতা-কর্মীদের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করে আবারও সাংগঠনিক কার্যক্রম অব্যহত রেখেছি।

সরকারি তিতুমীর কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হক জুয়েল বলেন, ঈদ পরবর্তী সময়ে প্রাণের ক্যাম্পাসে পদর্পণ করে সরকারি তিতুমীর কলেজ শাখা ছাত্রলীগের প্রত্যেকটি নেতাকর্মীর সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেছি। সরকারি তিতুমীর কলেজ শাখা ছাত্রলীগ বাংলাদেশ ছাত্রলীগ এর একটি অন্যতম সুপার ইউনিট হিসেবে খ্যাত। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে গড়া সংগঠন এর আদর্শিক নিয়মনীতি মেনে ঈদ পরবর্তী সময়ে ক্যাম্পাসে সাংগঠনিক কার্যক্রম চালু রেখেছি। প্রাণের ক্যাম্পাসের শিক্ষার্থীদের উপর কোনো অপশক্তি যেন অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সে ব্যাপারে আমরা সবসময় সরব রয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে অতীতের ন্যায় আমরা সবসময় সরকারি তিতুমীর কলেজ শাখা ছাত্রলীগ কাজ করে যাবো।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD