সিয়াম মাহমুদ
আজ ২৭ শে ফেব্রুয়ারী বিকাল ৫টায় বাংলা একাডেমিতে লেখক প্রকাশক পাঠক ফোরামের পক্ষ থেকে শ্রদ্ধার সাথে হুমায়ুন আজাদ দিবস পালন করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য জনাব মোঃ আখতারুজ্জামান স্যার।
২০০৪ সালের ২৭ ফেব্রুয়ারি রাত ৯টার দিকে বইমেলা থেকে ফেরার পথে হুমায়ুন আজাদকে কুপিয়ে আহত করে সন্ত্রাসীরা। পরদিন তাঁর ভাই মঞ্জুর কবির রমনা থানায় হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেন। বিদেশে উন্নত চিকিৎসা শেষে কিছুটা সুস্থ হওয়ার পর ওই বছরেরই ১২ আগস্ট জার্মানিতে মারা যান হুমায়ুন আজাদ।
Leave a Reply