শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
বাইডেন-মোদি ভার্চুয়াল বৈঠক আজ

বাইডেন-মোদি ভার্চুয়াল বৈঠক আজ

নিউজ ডেস্ক।।
ইউক্রেনে রাশিয়ার আক্রমণে অবস্থান নিয়ে পশ্চিমাদের চাপে থাকা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আজ সোমবার (১১ এপ্রিল) ভার্চুয়ালি এই বৈঠক অনুষ্ঠিত হবে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, মূলত দ্বিপাক্ষিক বিষয়ে সহযোগিতা নিয়েই আলোচনা হবে দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে। এ ছাড়াও ইন্দো-প্রশান্ত মহাসাগীয় অঞ্চল, দক্ষিণ এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতি-সহ গোটা বিশ্বের নানাবিধ বিষয় নিয়েও নিজেদের মধ্যে মতবিনিময় করবেন তাঁরা। এই সংক্রান্ত আলোচনায় দুই দেশের পারস্পরিক স্বার্থ নিয়েও কথা হতে পারে বলে জানিয়েছে পররাষ্ট্রমন্ত্রনালয়।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়া সামরিকা অভিযান শুরু করার পর থেকে ভারত ও যুক্তরাষ্ট্রের সম্পর্কে অবনতি হয়েছে। মস্কো-কিয়েভ দ্বন্দ্বে নয়াদিল্লির অবস্থান নিয়ে বেশ কয়েক বার প্রশ্ন তুলেছে ওয়াশিংটন। সম্প্রতি রাশিয়ার সঙ্গে ভারতের তেল নিয়ে চুক্তিতেও অসন্তুষ্ট হয়েছে পশ্চিমি বিশ্ব। এ ছাড়াও শনিবার পাকিস্তানে পদচ্যুত হয়েছেন ইমরান। শ্রীলঙ্কাতেও প্রবল অর্থনৈতিক সঙ্কটের জেরে চাপ বাড়ছে সরকারের উপর। এই প্রেক্ষাপটে আগামী দিনে দুই দেশের অবস্থান কী হবে, আজ সোমবার মোদি-বাইডেনের বৈঠকে তা নিয়েই আলোচনা হতে পারে বলে জানা গেছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD