রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
বাখরাবাদ গ্যাসফিল্ডের সাবেক ব্যবস্থাপক প্রকৌশলী জামাল উদ্দিন আর নেই

বাখরাবাদ গ্যাসফিল্ডের সাবেক ব্যবস্থাপক প্রকৌশলী জামাল উদ্দিন আর নেই

শেখ মো. কামাল উদ্দিন
বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড এর অবসরপ্রাপ্ত ব্যবস্থাপক সিভিল ইঞ্জিনিয়ার মোঃ জামাল উদ্দিন আহম্মেদ কণা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি…. রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক ৬৫ বছর। অতিমারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে তিনি রাজধানী ঢাকার কমফোর্ট হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন। শুক্রবার সন্ধ্যায় চিকিৎসকগণ তাকে মৃত ঘোষণা করেন। জামাল উদ্দিন আহমেদ কুমিল্লা নগরীর বাদুরতলায় নিজ বাড়িতে পরিবার পরিজন নিয়ে বসবাস করে আসছিলেন। তাঁর পিত্রালয় ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার পানিয়ারূপ গ্রামে। মৃত্যুকালে তিনি স্ত্রী, কণ্যা, আত্মীয়-স্বজন, শুভাকাঙ্খী ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর একমাত্র মেয়ের জামাতা বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমী (বার্ড)’র সহকারী পরিচালক মো: কামরুল হাসান। তাঁর মৃত্যুতে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী এডভোকেট আনিসুল হক এমপি, কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও কুমিল্লা মহানগর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার ও কুমিল্লার বিশিষ্ট ব্যক্তিবর্গ, কুমিল্লাস্থ ব্রাহ্মণবাড়িয়া জেলা কল্যাণ সমিতি, কুমিল্লাস্থ কসবা উপজেলা কল্যাণ সমিতি, কুমিল্লাস্থ কসবা ছাত্রকল্যাণ পরিষদের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। মরহুমের ছোট ভাই, কুমিল্লা টাউন হলের সাধারণ সম্পাদক কুমিল্লা মহানগর আওয়ামীলীগ নেতা হেলাল উদ্দিন আহমেদ জানান, মরহুমের জানাযা শনিবার সকাল আটটায় কুমিল্লা বাদুরতলা চৌধুরী মার্কেট জামে মসজিদ মাঠে এবং সকাল সাড়ে দশটায় মরহুমের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার পানিয়ারূপ গ্রামের পশ্চিমপাড়া জামে মসজিদ (কামাল মৌলভী বাড়ি জামে মসজিদ) মাঠে অনুষ্ঠিত হবে এবং পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। তিনি আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী এডভোকেট আনিসুল হক এমপি’র ফুফাতো ভাই।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD