শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১৯ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
বাঙালী খাবারে উচ্ছ্বসিত নীরজ

বাঙালী খাবারে উচ্ছ্বসিত নীরজ

কলকাতার প্রতিনিধি

দেশের প্রথম ট্র্যাক অ্যান্ড ফিল্ড অ্যাথলিট হিসেবে নীরজ চোয়ড়া ৮৭.৫৮ মিটার জ্যাভেলিন থ্রো করে টোকিও অলিম্পিকে প্রথম ভারতীয় হিসেবে সোনা জিতেছেন। তারপর থেকেই শুভেচ্ছা আর সংবর্ধনার বন্যায়় ভাসছে ২৩ বছরের নীরজ। একের পর এক শহর ঘুরে বেড়াচ্ছেন। যেখানেই যাচ্ছেন গোল্ডেন বয়কে দেখার জন্য ভিড় উপচেে পড়ছে। কলকাতাতেও সেরকমই সম্ভাবনা হবে বলেই মনে করা হচ্ছে। কলকাতায় দুটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা নীরজ চোপড়ার।

মঙ্গলবার বিকেলে কলকাতায় পা রাখেন অলিম্পিকে দেশকে গর্বিত করা সোনাজয়ী অ্যাথলিট নীরজ চোপড়া। বিমানবন্দরেই গোল্ডেন বয়কে সংবর্ধনা জানানো হয় পুষ্পস্তবক দিয়ে। বুধবার শহরে নীরজের সংবর্ধনা অনুষ্ঠান রয়েছে। সেই অনুষ্ঠানে যোগ দিতে মঙ্গলবার ভুবনেশ্বর থেকে কলকাতায় গেলেন গোল্ডেন বয়। স্বভূমিতে ‘তাহাদের কথা’ নামে অনুষ্ঠানে উপস্থিত হতে চলেছেন নীরজ।

জানা গিয়েছে, এই অনুষ্ঠানে নীরজের মুখ থেকে তাঁরই জীবনের অজানা কাহিনী শুনতে পাওয়া যাবে। কি করে জ্যাভলিন থ্রো তে আসলেন তিনি? সাফল্যের পিছনে রহস্য কি ? পরিবারের অবদান কতটা? হরিয়ানার কৃষক পরিবার থেকে উঠে আসার গল্প? আগামী দিনের লক্ষ্য? এরকম একাধিক প্রশ্নের উত্তর দেবেন নীরজ। কলকাতা বিমানবন্দরে নেমেই নীরজ জানান শহরে এসে তাঁর ভালো লাগছে৷

বাইপাসের ধারে সল্টলেক স্টেডিয়ামের উল্টোদিকে স্বভূমি লাগোয়া হোটেলে উঠেছেন নীরজ। সেখানেই মঙ্গলবার রাতে নীরজ চোপড়ার জন্য বাঙালি খাবারের ব্যবস্থা করা হয়। শুরুতে লুচি, আলুর দম, ডাল। তারপর ভাত, চিংড়ি মাছের মালাইকারি, ইলিশ, মটন কষা। শেষপাতে জলভরা সন্দেশ, নলেন গুড়ের আইসক্রিম, মিষ্টি দই। এক্কেবারে ষোলোআনা বাঙালিয়ানা খাওয়ার। কলকাতায় এসে এক্কেবারে বাঙালি হয়ে গেলেন সোনার ছেলে নীরজ চোপড়া (Neeraj Chopra in Kolkata)। চেটেপুটে খেলেন বাঙালি খাবার। শুধু খেলেনই না খাওয়ার আগে রীতিমতো কোনটার কি নাম সেটাও জেনে নিলেন। বাঙালি খাবার খেয়ে রীতিমতো উচ্ছ্বসিত গোল্ডেন বয়৷

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD