শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
বাবুনগরী-মামুনুলসহ অর্ধশত নেতা দুদকের জালে

বাবুনগরী-মামুনুলসহ অর্ধশত নেতা দুদকের জালে

ফাইল ফটো

নিউ ডেস্কঃ
জুনায়েদ বাবুনগরী, মামুনুল হক, তার ভাই মাহফুজুল হক ছাড়াও ধর্মভিত্তিক সংগঠনের অধর্শত নেতা এখন দুর্নীতি দমন কমিশনের জালে।
তাদের বিরুদ্ধে বিভিন্ন মাদ্রাসা, এতিমখানা, সংগঠনের তহবিল এবং ধর্মীয় কাজে আসা বৈদেশিক সহায়তা লোপাটের সুনির্দিষ্ট অভিযোগ পেয়ে অনুসন্ধান শুরু হয়েছে। এছাড়াও খোঁজা হচ্ছে যোগানদাতাদের। পর্যায়ক্রমে সবাইকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হবে দুদকে।

২০১৩ সালের ৫ই মে রাজধানীর শাপলা চত্ত্বরে অবস্থান কর্মসূচি ডেকে নজিরবিহীন তাণ্ডব চালায় হেফাজতে ইসলাম।

ওই কর্মসূচিকে সফল করতে রাজনৈতিক-অরাজনৈতিক বিভিন্ন ব্যক্তিসহ নানা উৎস থেকে অর্থ নেন তখনকার মহাসচিব জুনায়েদ বাবু নগরী। ২০১৬ থেকে ২০১৮ পর্যন্ত হেফাজতের প্রধান হিসাব নিরীক্ষকের দায়িত্ব পালন করা সলিমউল্লাহর বক্তব্যেও উঠে আসে অর্থ আত্মসাতের তথ্য।

সবশেষ দুদকের কাছে বিভিন্ন উৎস থেকে তথ্য আসে হেফাজতের শীর্ষস্থানীয় নেতারা সংগঠনের তহবিল, বিভিন্ন মাদ্রাসা, এতিমখানা ও ইসলামী প্রতিষ্ঠানের বিপুল পরিমাণ অর্থ এবং ধর্মীয় কাজে আসা বৈদেশিক সহায়তা আত্মসাৎ করেছেন। এছাড়া একাধিক ইসলামী সংগঠনের নেতার বিরুদ্ধেও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের অভিযোগ পাওয়া গেছে। এসব তথ্য প্রাথমিকভাবে যাচাই করে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় সংস্থাটি।

দুর্নীতি দমন কমিশনের কমিশনার জহুরুল হক বলেন, হেফাজতের বিষয়ে আমরা ছয় সদস্যের একটা কমিটি করে দিয়েছি। তারা আলোচনা করে দেখছে। আইনে ১২০ দিনের মধ্যে তদন্ত শেষ করার কথা বলে আছে, এই আইনে যা আছে সেভাবে তদন্ত কাজ শেষ করা হবে।

যাদের বিষয়ে দুদক অনুসন্ধান করছেন তাদের মধ্যে রয়েছেন, হেফাজত নেতা জুনায়েদ বাবুনগরী, মামুনুল হক, তার বড় ভাই মুহাম্মদ মাহফুজুল হক। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম, নায়েবে আমির সৈয়দ ফয়জুল করীম, মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদসহ ধর্মভিত্তিক বিভিন্ন সংগঠনের অর্ধশত নেতা। অর্থের যোগানদাতা কারা তাও খতিয়ে দেখছে সংস্থাটি।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD